স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৪ এপ্রিল ২০২১, ১৫:৪১
পাল্লেকেলে স্টেডিয়ামের পিচ যে ব্যাটিং স্বর্গ, তা বলার প্রয়োজন নেই। তাই ব্যাট হাতে সেই সুযোগ লুফে নিচ্ছেন শ্রীলংকার ক্রিকেটাররা। আর সময়ের সঙ্গে হতাশা বাড়ছে টাইগারদের। কারণ মধ্যাহ্নবিরতির শেষে এখনো কোনো উইকেট শিকার করতে পারেনি সফরকারী বোলাররা। ঘরের মাঠে এই সুযোগ কাজে লাগিয়ে টাইগার বোলারদের শাসন করে করুনারত্নে ও ধনঞ্জয় ডি সিলভা সেঞ্চুরি পূর্ণ করেছেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৪৩৪ রান তুলেছে স্বাগতিকরা। সফরকারীদের চেয়ে ১০৭ রান পিছিয়ে আছে শ্রীলঙ্কা। উইকেটে অপরাজিত আছেন অধিনায়ক করুনারত্নে ১৭৯ ও ডি সিলভা ১৩২ রান। ২৫২ রানের পার্টনারশিপে দুই জনেই মাঠে লড়ে যাচ্ছেন ৭০ ওভার ধরে। অর্থাৎ, এই ৭০ ওভারে কোনো উইকেট পায়নি বাংলাদেশের বোলাররা।
এদিকে ওভারের পর ওভার শেষ হচ্ছে কিন্তু কোনো সাফল্য পাচ্ছেন না টাইগার বোলাররা। শনিবার সকালেই সেঞ্চুরি পেয়েছেন করুণারত্নে। ইনিংস আরও বড় করে শ্রীলঙ্কান অধিনায়ক ছুঁয়েছেন দেড়শ’র মাইলফলক। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ধনাঞ্জয়া ডি সিলভাও তুলে নিয়েছেন সেঞ্চুরি। তাদের আধিপত্যে আজ টেস্টের চতুর্থ দিনে ধুঁকছে বাংলাদেশ।
এছাড়া বিরতির পর দ্রুত ব্যাট চালিয়ে টেস্ট ক্যারিয়ারের ৭ম শতক তুলে নেন ধনঞ্জয়া। ইনিংসের ১০৯তম ওভারে ৪র্থ বলে তাসকিন আহমেদের বলে স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে পূর্ণ করেন শতক। তার সঙ্গে সঙ্গে ব্যাট ঘোরান করুনারত্নেও।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com