স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৫ এপ্রিল ২০২১, ১৫:৩০
ক্যান্ডিতে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত ব্যর্থ হলেও দুর্দান্ত ব্যাটিং করছেন বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবাল। ওয়ানডে মেজাজে ব্যাটিং করে ম্যাচের দ্বিতীয় অর্ধশত তুলে নিয়েছেন এই বাঁহাতি।
প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৮ রান। তামিম ইকবাল ৬৬ বলে ৬২ ও মুমিনুল হক ৪১ বলে ৫ রানে ব্যাট করছেন। দুজনে মিলে এর মধ্যে গড়েছেন ৩৯ রানের জুটি।
প্রথম ইনিংসে শূন্য রান করা সাইফ হাসান দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন। মাত্র ১ রান করেই সাজঘরে ফেরেন তিনি। এরপর রানের খাতা খোলার আগে ফিরে গেছেন প্রথম ইনিংসে ১৬৩ রান করা নাজমুল হোসেন শান্তও। বাংলাদেশের ৫৪১ রানের জবাবে ৬৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com