shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

নেশন্স কাপে শুভ সূচনা মিসরের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ জুন ২০১৯, ১৪:৪৪

জিম্বাবুয়েকে ১-০ গোলে হারিয়ে আফ্রিকান কাপ অফ নেশন্স-এর শুভ সূচনা করেছে স্বাগতিক মিসর। ম্যাচ শুরুর আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন লিভারপুলের হয়ে সদ্য চ্যাম্পিয়ন্স লীগ জিতে ফেরা মোহাম্মদ সালাহ। তবে তিনি গোল করেননি। কায়রো ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের ৪১ মিনিটে মাহমুদ ত্রেজগেত এর করা একমাত্র গোলে এ জয় পায় তারা। শুরুতেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে রেকর্ড ৭ বারের চ্যাম্পিয়ন মিসর। প্রথম তিন মিনিটের মধ্যেই দুবার গোলের সুযোগ হলেও গোলরক্ষক এডমোর সিবান্দার দৃঢ়তায় দুবারই গোল বঞ্চিত হতে হয় তাদের। প্রায় ৭০ হাজার দর্শকে কানায় কানায় ভরা গ্যালারি থেকে সালাহর প্রতিটি শটে তুমুল হর্ষধ্বনি দিয়েছেন দর্শকরা। কয়েকবারের প্রচেষ্টায়ও গোল দিতে পারেননি লিভারপুলের হয়ে এ মৌসুমে ২৭ গোল করা সালাহ। খেলার ৯ মিনিটের মাথায় সালাহ’র পাস থেকে আবদুল্লাহ আল সাইদের প্রচেষ্টা আরো একবার ব্যর্থ করে দেন সিবান্দা। খেলার ১৭ মিনিটের মাথায় প্রথমবারের মত গোলের সুযোগ পেয়েছিলেন সালাহ। কিন্তু বাঁ প্রান্ত থেকে তার বাঁকানো শট লক্ষ্যভ্রষ্ট হয়। পুরো ম্যাচ জুড়েই গোল মিসের মহড়া দেয়া মিসরীয়রা শেষ পর্যন্ত লিড নেয় ৪১ মিনিটে মাহমুদ ত্রেজগেতের লক্ষ্যভেদে। পেনাল্টি বক্সের ভেতর থেকে তার বাঁকানো জোরালো শট গোলরক্ষক সিবান্দাকে পরাস্ত করে জালে জড়ায়। দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ কিছু আক্রমন শানালেও কোনো গোল হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।