স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৯ এপ্রিল ২০২১, ১৫:৫৬
আসছে জুনে বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে লিওনেল মেসির। এরপর তার গন্তব্য কোথায়? এখন পর্যন্ত উত্তর নেই স্বয়ং মেসির কাছেই। কিন্তু নেই বলে কি আলোচনা থেমে থাকবে? নেইও তা। সারা বিশ্বের ফটবল অনুরাগিদের মধ্যে সবচে বেশি আলোচনা কোথায় মেসির পরবর্তি ঠিকানা।
মেসিকে ঠিকানা দিতে প্রস্তুত ইউরোপের অনেক নামি-দামি ক্লাব। এর মধ্যে গত বছরই তাকে পেতে উঠেপড়ে লেগেছিল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। এবার সিটিকে পেছনে ফেলে মেসিকে পেতে অনেকদুর এগিয়ে ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
নেইমারের সঙ্গে মেসির বন্ধুত্ব, ক্লাবটি আবার হতে চায় ইউরোপের সেরা- সব মিলিয়ে একই রসায়নে মিলে যাচ্ছে মেসি এবং পিএসজির আগ্রহ। সে হিসেবে এবার মেসিকে আনুষ্ঠানিক প্রস্তাবই দিলো পিএসজি। ২ বছরের জন্য মেসিকে পেতে প্রস্তাব পাঠালো তারা।
মেসিকে নিয়ে দর কষাকষি অনেক আগেই শুরু। এমনকি বার্সেলোনা পর্যন্ত তাকে ছাড়তে নারাজ। সুতরাং, ইউরোপের অন্য ক্লাবগুলোর সঙ্গে যেভাবে দর কষাকষি চলছে ঠিক একইভাবে চলছে বার্সার সঙ্গেও।
ফ্রান্সের এই ক্লাবটির বিশ্বাস, যে প্রস্তাব মেসির জন্য পাঠানো হয়েছে, ইউরোপের অন্য কোনো ক্লাব তার কাছেও যাবে না। তবে অংকটা এখনো প্রকাশ্যে আসেনি।
মেসি এবং পিএসজি, দুই পক্ষেরই চাওয়া এক বিন্দুতে মিলে গেছে। ফলে মেসি এ জন্যই একটি চুক্তিতে উপনীত হবেন। পিএসজি এখন অপেক্ষায় মেসির জবাব পাওয়ার। তাদের বিশ্বাস, এই প্রস্তাবে না করবেন না মেসি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com