shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

শ্রীলংকার জয়ে অন্যদলগুলোর সম্ভাবনা বাড়লো

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ জুন ২০১৯, ১৫:৫২

বিশ্বকাপের এবারের আসরের সবচেয়ে বিস্ময়কর জয় পেয়েছে শ্রীলংকা। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে এই জয় পায় শ্রীলংকা। আর এতে শেষ চারে খেলার সম্ভাবনা বেড়েছে বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের মতো পিছিয়ে থাকা দলগুলোর। এজন্য অবশ্য নিজেদের শেষ ম্যাচগুলো জিততে হবে তাদের। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজার বিশ্লেষণে এমনই আভাস পাওয়া গেছে। শুক্রবার লিডসে শ্রীলংকার বিপক্ষে অপ্রত্যাশিত পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে ইংল্যান্ড। ব্যাটসম্যানদের ব্যর্থতায় শ্রীলংকার ছুড়ে দেয়া ২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়েছেন ইংলিশরা। শেষ পর্যন্ত ২০ রানে হেরেছেন তারা। আগামী ৩ ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ড। বিশ্বকাপে এই ৩ দলের সঙ্গে কখনই পেরে ওঠেননি ইংলিশরা। প্রতিবারই হারের গ্লানি নিয়ে মাঠ ছেড়েছেন তারা। এবারো সেই দুস্মৃতির ছায়াতলে থাকলে বিপদ বাড়বে তাদের। বিশ্বকাপের দ্বাদশ আসরে এখন পর্যন্ত ৬ ম্যাচে ৪ জয় ও ২ পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে ইংল্যান্ড। সেমিফাইনালে যেতে হলে হাতে থাকা বাকি ৩ ম্যাচের অন্তত ২টিতে জিততে হবে স্বাগতিকদের। ব্যত্যয় ঘটলে কঠিন সমীকরণের মুখে পড়তে হবে তাদের। এক্ষেত্রে সেমির রাস্তায় এগিয়ে যাবে টেবিলে পিছিয়ে থাকা দলগুলো। ম্যাচ শেষে ইউটিউবে নিজের বিশ্লেষণে রমিজ বলেন, ইংল্যান্ডের বিস্ময়কর পরাজয়। এমন পরাজয়ের পরে পয়েন্ট টেবিলে নিচের দলগুলো আশার আলো দেখতে পারে। এখন তাদের সামনে চার নম্বর দল হওয়ার সুযোগ বেড়েছে। মরগান-রুটরা আগামী ম্যাচগুলোতে এভাবে খেললে পিছিয়ে পড়া দলগুলোর সেমিতে খেলার সম্ভাবনা সৃষ্টি হবে। ইংলিশদের জন্য সামনের কয়েকটি ম্যাচ অগ্নিপরীক্ষা। এসব ম্যাচে ভালো খেলতে না পারলে তাদের জন্য বিপদ। ৬ ম্যাচে ২টি করে জয়-পরাজয় ও ২ পরিত্যক্তে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে শ্রীলংকা। সমান ম্যাচে ২ জয়, ৩ পরাজয় ও ১ পরিত্যক্তে ৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে বাংলাদেশ। ৫ ম্যাচে ১ জয়, ৩ হার ও ১ পরিত্যক্তে ৩ পয়েন্ট নিয়ে নবম অবস্থানে পাকিস্তান। আর সপ্তম ও অষ্টম স্থানে আছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।