স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৫ মে ২০২১, ১৩:৫৬
নেইমার-এমবাপ্পের পিএসজিকে বিদায় করে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ২-০ গোলে জিতেছে ম্যানসিটি। আগের দেখায় পিএসজিকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছিল তারা। ফলে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে জিতে ফাইনালে জায়গা করে নিয়েছে সিটি। সেই গুরুত্বপূর্ণ ম্যাচে লালকার্ড দেখেছেন পিএসজির আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া।
ম্যাচের বয়স তখন ৬৯ মিনিট, ০-২ গোলে পিছিয়ে পিএসজি। সেখান থেকে ঘুড়ে দাঁড়াতে হলে অন্তত ৩ গোল দিতে হত তাদের। কিন্তু উল্টো ১০ জনের দলে পরিণত হয় দলটি। পা দিয়ে ম্যানসিটির ফার্নান্দিনহোর পায়ে আঘাত করায় ডি মারিয়াকে লালকার্ড দেখান রেফারি।
ফাইনালে ম্যানসিটির প্রতিন্দ্বন্দ্বী কে হচ্ছেন তা জানা যাবে আজ রাতেই। স্ট্যামফোর্ড ব্রিজে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও চেলসি। জিতলে কিংবা গোলশূন্য ড্র করলেই ফাইনালে পৌঁছে যাবে চেলসি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com