স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৬ মে ২০২১, ১৪:২৭
আইপিএল স্থগিত হওয়ার পর দেশে ফিরলেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (৬ মে) চার্টার্ড ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় ফিরছেন দুই ক্রিকেটার। বাংলাদেশে পৌঁছে থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টিনে।
এরপর লংকানদের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য দলের সঙ্গে যোগ দেবেন তারা। এবারের আইপিএলে কলকাতার হয়ে খেলেন সাকিব আল হাসান। মোস্তাফিজ ছিলেন রাজস্থান রয়্যালসে।
ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্থগিত হয়েছে আইপিএল।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com