shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

ভারতের আইপিএল এখন আরব আমিরাতে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ মে ২০২১, ১৪:৩২

ভারত আইপিএল

শেষ পর্যন্ত সম্ভাবনাই সত্যি হলো। আইপিএল এর বাকি ম্যাচ চলে গেল সংযুক্ত আরব আমিরাতে। শনিবার (২৯ মে) বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়ে। পরে সংবাদমাধ্যমকে এ খবর জানিয়েছেন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল।

তিনি জানান, সেপ্টেম্বর-অক্টোবরেই হবে এই প্রতিযোগিতা। প্রতিটি সদস্যই আমিরাতে আইপিএল এর বাকি ম্যাচগুলো করার পক্ষে রায় দিয়েছেন। তবে শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোনও আলোচনা হয়নি। 

বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ আলোচনা করতে আইসিসির কাছে অতিরিক্ত সময় চাওয়া হয়েছে। সঠিক সময়েই এই প্রতিযোগিতা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে করোনার থাবায় গত ৪ মে বন্ধ করে দিতে হয়েছিল আইপিএল। বাকি ৩১টি ম্যাচ যে ভারতের করার যে সম্ভাবনা নেই, তা আগেই জানিয়েছিলেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বাকি ৩১টি ম্যাচ ইংল্যান্ড হবে না আমিরাতে, তা নিয়ে জল্পনা চলছিল। ইংল্যান্ড বোর্ড আবার জানিয়েছিল, তাদের কাছে কোনও আবেদনই করা হয়নি। অবশেষে শনিবার জল্পনার অবসান হলো।

তবে বোর্ড জানিয়েছে, করোনার জন্য নয়, ভারতের আইপিএল না করার কারণ বৃষ্টির মৌসুম। সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ ভারতের প্রতিটা অংশেই বৃষ্টিপাত হয়ে থাকে। এ সময় আইপিএল আয়োজন করলেও তা যদি ভেস্তে যায়, তাহলে বোর্ডের পুরো উদ্দেশ্যই নষ্ট হবে। তাই এই প্রতিযোগিতা আমিরাতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।