shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

'বাংলাদেশকে হারিয়ে ভারতবাসীকে গর্বিত করব'

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ জুন ২০২১, ১৬:২৪

'বাংলাদেশকে হারিয়ে ভারতবাসীকে গর্বিত করব'

আর কয়েক ঘণ্টা পরেই শুরু হতে যাচ্ছে ২০২২ বিশ্বকাপ বাছাই এবং ২০২৩ এশিয়ান কাপ বাছাইয়ের মঞ্চে বাংলাদেশ বনাম ভারতের লড়াই। যার প্রথম লেগ ১-১ ড্র হয়েছিল। দুই দল শক্তিমত্তার দিক দিয়ে কাছাকাছি হওয়ায় জমজমাট লড়াই হয়ে থাকে। করোনাউত্তর এবারের বাছাইপর্বে আফগানিস্তানের সঙ্গে ১-১ ড্র করে শুভ সূচনা করেছে বাংলাদেশ। অন্যদিকে স্বাগতিক কাতারের কাছে ১-০ গোলে হেরে ভারতের শুরুটা ভালো হয়নি। তারপরেও তাদের শিবির থেকে বাংলাদেশকে হারানোর হুংকার শোনা যাচ্ছে।

সাংবাদিক সম্মেলনে ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ ইগর স্টিম্যাচ সাংবাদিক বৈঠকে বলেন, 'এটা আমাদের দল এবং সমর্থকদের কাছে অনেক বড় একটা লড়াই। আমরা এই ম্যাচটা জয়ের জন্য লড়াই করব। কাতার কিংবা ওমান ম্যাচের থেকে এই ম্যাচে আমাদের রণকৌশল একেবারে আলাদা হবে। এবার আমরা কতটা ভালো করে নিজেদের দখলে বল রাখতে পারব, বল নিয়ে এগোতে পারব, গতিতে পরাস্ত করতে পারব এবং নিখুঁত পাস দিতে পারব, এবং সর্বোপরি গোল করতে পারব তার ওপরেই জয় নির্ভর করবে।'

অন্যদিকে ভারতীয় ফুটবল দলের সিনিয়র খেলোয়াড় সন্দেশ ঝিংগান বলেছেন, বাংলাদেশের বিপক্ষে তারা লড়াই করতে প্রস্তুত। তিনি বলেন, 'কাতারের বিপক্ষে আমাদের ম্যাচটা খুব একটা সহজ ছিল না। তবে ওই ম্যাচে আমাদের লড়াকু চরিত্র প্রস্ফুটিত হয়েছে। এশিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে আমরা যথেষ্ট আগ্রাসী ফুটবল খেলতে পেরেছি। তবে দ্বিতীয় ম্যাচটা আমরা যে কোনো মূল্যে জিততে চাই। আমরা নিজেদের সেরাটা উজাড় করে দেব এবং বাংলাদেশকে হারিয়ে প্রত্যেক ভারতবাসীকে গর্বিত করব।'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।