shopner bd
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
×

লাথি দিয়ে স্ট্যাম্প ভাঙলেন সাকিব, বিতণ্ডায় জড়ালেন আম্পায়ারের সাথে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ জুন ২০২১, ২১:৪৮

লাথি দিয়ে স্ট্যাম্প ভাঙলেন সাকিব, বিতণ্ডায় জড়ালেন আম্পায়ারের সাথে

ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান ও আবাহনীর মধ্যে উত্তেজনাপূর্ণ একটি খেলায় আম্পায়ার এলবিডব্লিউ'র আবেদন মেনে আউট না দেয়ায় লাথি মেরে স্ট্যাম্প উড়িয়েছেন মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান।

এরপর আম্পায়ার ইমরান পারভেজের দিকে তেড়ে যান ও বিতণ্ডায় জড়াতেও দেখা গেছে তাকে। টি-২০ ম্যাচের দ্বিতীয় ইনিংসের পঞ্চম ওভারে বল করছিলেন সাকিব আর ক্রিজে ব্যাটসম্যান ছিলেন আবাহনীর মুশফিকুর রহিম।

এটিই ছিল ম্যাচে তার করা একমাত্র ওভার এবং তিনি মুশফিকুর রহিমকে বল করলে বল পায়ে লাগার পর আবেদন জানান তিনি।
কিন্তু আম্পায়ার নেতিবাচক উত্তর দেন।

সাথে সাথেই ক্ষিপ্ত হয়ে স্ট্যাম্পে লাথি মেরে তাকে আম্পায়ারের সাথে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় টিভি ক্যামেরায়।

এ সময় আবাহনীর স্কোর ছিল ৩ উইকেটে ২১ রান আর এর আগে মোহামেডান প্রথম ইনিংসে ব্যাট করে ১৪৫ রান তোলে।

এর কিছুক্ষণ পরই আম্পায়ার বৃষ্টির জন্য খেলা বন্ধ করলে আবার হাত দিয়ে স্ট্যাম্প উপড়ে ফেলেন সাকিব।

ড্রেসিংরুমে ফেরার পথে তিনি কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন আবাহনীর কোচ খালেদ মাহমুদের সাথেও।

পরে দলীয় ক্রিকেটাররা এসে তাকে ড্রেসিং রুমে নিয়ে যান।

পরে সাকিব আল হাসান তার ভেরিফায়েড ফেসবুক পাতায় পোস্ট দিয়ে এ ঘটনার জন্য দু:খ প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।