স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১২ জুন ২০২১, ১৬:০৫
ইউরোপ ফুটবলের জমজমাট আসর ইউরোর উদ্বোধনী ম্যাচে দাপুটে জয় পেয়েছে ইতালি। প্রথমার্ধে দুর্দান্ত খেলেও গোল শূন্য ড্র থাকার পর দ্বিতীয়ার্ধে বদলে যায় ইতালি। একে একে তিনবার বল জালে জড়িয়ে তুরস্ককে হারিয়ে শুভ সূচনা করে তারা। আজ শুক্রবার রাতে রোমের স্তাদিও অলিম্পিকোয় ৩-০ গোলে জিতেছে স্বাগতিকরা।
ম্যাচের শুরু থেকে তুরস্ককে চেপে ধরে ইতালি। বল দখলে নিয়ে বার বার তুরস্কের রক্ষণের পরীক্ষা নেয় স্বাগতিকরা। বিরতির আগেই গোলের উদ্দেশে ইতালির নেয়া ১৪টি শটের তিনটিই ছিল লক্ষ্যে। তবে অসাধারণ নৈপুণ্যতা প্রদর্শণ করেন তুর্কি গোলরক্ষক। যদিও ইতালির দিক বিবেচনায় খুব একটা আক্রমণই করতে পারেনি তারা।
বিরতির আগে পেনাল্টির আবেদন করে ইতালি। ডি-বক্সের ভেতর তুর্কি মিডফিল্ডার ওকাই ওয়োকুসলুর হাতে বল লাগলেও ইনটেনশন না থাকায় ভিএআরের সাহায্য নিয়ে খেলা চালিয়ে যান রেফারি। বিরতি থেকে ফিরে আট মিনিটের মাথায় এগিয়ে যায় ইতালি। তবে গোলটির জন্য ক্রেডিট দিতে হবে তুর্কি ডিফেন্ডার দেমিরালকে। কেননা মিনিকো বেরার্দির শটটি বাহু দিয়ে গোলরক্ষককে দিতে দিয়ে জালে জড়িয়ে ফেলেন তিনি।
পিছিয়ে পড়ে ছন্দ হারায় তুরস্ক।প্রতিপক্ষের চাপে রক্ষণ সামলাতে হিমশিম খেতে হয় তাদের। ৬৬তম মিনিটে ইম্মোবিলের দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করে ইতালি। বেরার্দির বাড়ানো বল ধরে স্পিনাজ্জোলার নেওয়া শট ঝাঁপিয়ে ফেরালেও বিপদমুক্ত করতে পারেননি গোলরক্ষক। সেখান থেকে বিনা বাধায় লক্ষ্যভেদ করেন লাৎসিও এই ফরোয়ার্ড।
৭৯তম মিনিটে ইনসিনিয়ের দারুণ এক গোলে জয় নিশ্চিত করেন স্বাগতিকরা। এই জয়ে ১৯৮৯-৯০ পর টানা নয় ম্যাচে নিজেদের জাল অক্ষত রাখার রেকর্ড ধরে রাখলো ইতালি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com