shopner bd
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
×

দেশে প্রথমবারের মতো ১ জুলাই শুরু হচ্ছে বাংলাদেশ বক্সিং লিগ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ জুন ২০২১, ২০:১৭

বক্সিং লিগ

দেশে এই প্রথম শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বক্সিং লিগ (বিবিএল)। বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি আয়োজন করছে এই লিগের। আগামী ১ জুলাই শুরু হতে যাচ্ছে এ টুর্নামেন্টে। এতে অংশ নিচ্ছে ৮ টি দল।

লিগের খেলা অনুষ্ঠিত হবে ধানমন্ডি আবাহনী ক্লাব মাঠে চলবে ৩ জুলাই পর্যন্ত। অংশ নেয়া ৮টি দল গুলো হলো- এন জেট আর বক্সিং ক্লাব, আদনান হারুন ফাইট ক্লাব, মাহির হারুন টাইগার্স, আদম হক ওয়ারিয়রস, টাইগার ক্লান ওয়ারিয়রস, শাহ স্পোর্টস, টিম জি এবং টিম এইচ।

প্রতিযোগিতা উপলক্ষে সোমবার (১৪ জুন) দুপুরে রাজধানীর বারিধারা কোল্যাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মাদ আদনান হারুন, আন্তর্জাতিক যোগাযোগ উপদেষ্টা এম ডি আনিসুজ্জামান, মাহির হারুন টাইগার্স দলের মাহির হারুন এবং টাইগার ক্লান ওয়ারিয়রসের সাদমান সাকিব। 

লিগে মোট ১২টি ওজন শ্রেণিতে খেলা হবে। এর মধ্যে ১০ টি ছেলে এবং ২টি মেয়েদের ওজন শ্রেণি রয়েছে। লিগে স্বর্ণপদক জয়ী বক্সারদের ১০ হাজার টাকা করে অর্থ পুরষ্কার দেওয়া হবে। রৌপ্যজয়ী বক্সাররা পাবেন ৩ হাজার এবং ব্রোঞ্জপদক জয়ীরা পাবেন ১ হাজার টাকা করে। চাম্পিয়ন দলকে ট্রফির সঙ্গে দেওয়া হবে ২ লাখ টাকা এবং রানার্স আপ দল পাবে ট্রফি ও ১ লাখ টাকা অর্থ পুরষ্কার। 

টুর্নামেন্টের উদ্যোগ গ্রহণ করায় বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ আদনান হারুনকে সম্মাননা ক্রেস্ট উপহার দেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।