স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৮ জুন ২০২১, ১৮:৩০
আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান মা হারিয়েছেন এক বছর হলো। গত বছরের এই দিনে না ফেরার দেশে চলে যান তার মা।
মায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে পরিবারের সদস্যদের নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাত করে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেছেন তিনি।
শুক্রবার জুমার দিনে নিজের টুইট বার্তায় রশিদ খান লিখেছেন- আমার মন এখনো মানছে না যে আমার মা আর নেই। প্রতিটি ক্ষণে ক্ষণেই মায়ের কথা এবং তার স্মৃতিগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে। মা হারানো পৃথিবীতে সবচেয়ে কষ্টকর। দোয়া করি আল্লাহ আমার মাকে যেন জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করেন।
২০১৫ সালের অক্টোবরে জাতীয় দলে অভিষেকের পর থেকেই নান্দনিক পারফরম্যান্সের সুবাদে বিশ্বের নজর কেড়েছেন রশিদ খান। ছোট দেশের এই বড় তারকা জাতীয় দলে নিয়মিত খেলার পাশাপাশি ক্রিকেট বিশ্বের সব দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলে থাকেন।
আফগানিস্তানের হয়ে ইতোমধ্যে ৭৪টি ওয়ানডে, ৫১টি টি-টোয়েন্টি আর ৫টি টেস্ট মিলে ১৩০ ম্যাচে অংশ নিয়ে লেগ স্পিনে শিকার করেন ২৬৯ উইকেট। আর ব্যাট হাতে ৬টি ফিফটির সাহায্যে সংগ্রহ করেন ১ হাজার ২৯৩ রান।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com