স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৯ জুন ২০২১, ১৩:২৩
বলিভিয়ার বিপক্ষে গোল উৎসব আর্জেন্টিনার। ৪-১ গোলের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আলবিসিলেস্তে। এদিন আর্জেন্টিনার জার্সিতে এককভাবে সর্বোচ্চ ১৪৮ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করলেন লিওনেল মেসি। স্মরণীয় এই ম্যাচে জোড়া গোল করেন এলএমটেন।
রাঙানো স্বপ্ন; সেই চিরচেনা শিল্পির তুলির আঁচরে। ব্রাজিলের অ্যারেনা পানতানালে আর্জেন্টিনার গোল উৎসব। সুপার স্টার লিওনের মেসির সে কি নৈপুণ্য। ৪-১ গোলে বলিভিয়াকে হারালো আলবিসিলেস্তে। 'এ' গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে খেলবে স্ক্যালোনির দল।
ফুটবলের কতশত রেকর্ড যে প্রতিনিয়ত পিষ্ট হয় মেসির পায়ে। কিঅফের সঙ্গে সঙ্গে আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ ১৪৮ ম্যাচ খেলার রেকর্ড। লিও ছাড়িয়ে গেলেন হাভিয়ের মাশ্চেরানোকে
মাঠে নামলেই রেকর্ডটা নিজের করে নেবেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড। আজ কুইয়াবায় বলিভিয়ার বিপক্ষে রেকর্ডের সেই ম্যাচে কী চমৎকার ফুটবলই না উপহার দিলেন আর্জেন্টাইন মহাতারকা।
আর্জেন্টিনার হয়ে ১৪৮তম ম্যাচ খেলতে নেমে হাভিয়ের মাচেরানোকে ছাড়িয়ে যাওয়া মেসির জাদুতেই বলিভিয়াকে ৪–১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আগামী ৩ জুলাই গোইয়ানিয়ায় 'বি' গ্রুপের চতুর্থ দল ইকুয়েডরের বিপক্ষে শেষ আটের লড়াইয়ে নামবে মেসির আর্জেন্টিনা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com