স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ৩০ জুন ২০২১, ১৫:৪৮
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে পৌঁছেছে বাংলাদেশ দল।
বিমানবন্দরেই হয়েছে সবার করোনা পরীক্ষা। একদিন বিশ্রামের পর শুরু হবে টেস্ট দলের অনুশীলন। স্কোয়াডে থাকা বাকি সদস্যদের সাথে জিম্বাবুয়েতে যোগ দেবেন সাকিব আল হাসান ও সাদমান ইসলাম।
ছুটিতে থাকা বিদেশি কোচিং স্টাফও সরাসরি যোগ দিচ্ছেন জিম্বাবুয়েতে। তবে নতুন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ টাইগারদের সাথে যোগ দিয়েছেন দোহা ট্রানজিটে। আর জোহানেসবার্গে যুক্ত হয়েছেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স।
সিরিজের আগে টাইগাররা নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে দুই প্রস্তুতি ম্যাচে। ৭ জুলাই হারারেতে একমাত্র টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com