স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৩ জুলাই ২০২১, ১৫:০০
জিম্বাবুয়েতে আজ দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। হারারেতে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। তবে ইনজুরির কারণে খেলতে পারছেন না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আফ্রিকান কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টায় মুমিনুল-মুশফিক-মাহমুদউল্লাহরা। দীর্ঘ সফরে সাফল্য পেতে ম্যাচ বাই ম্যাচ ধরে এগুতে চায় দল। জানিয়েছেন তাসকিন আহমেদ।
আগে মোকাবেলা করেছেন প্রতিপক্ষ হয়ে। তবে এবার সম্পর্কটা ছাত্র-শিক্ষকের। নেট প্র্যাক্টিসে নতুন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথকে সামলাতে ব্যস্ত মুশফিকুর রহিম। পাঠশালায় এক সময় যোগ দিলেন আব্দুর রাজ্জাকও। ক্রিকেটার পরিচয় ঝেড়ে ফেলা নবাগত নির্বাচক বনে গেলেন পাঠশালায় মুশির গুরু। তবে শুধু একাই মিস্টার ডিপেন্ডেবলও। ক্লাসে মনোযোগী মুমিনুল, তাইজুল, নাঈমরা।
হেরাথ যেমন পরখ করছেন শীষ্যদের তেমনি লঙ্কান কোচের সঙ্গেও ধীরে ধীরে সম্পর্ক গড়ে উঠেছে স্পিনারদেরও। দ্বিতীয় দিনের অনুশীলনে এক ফাঁকে হয়ে গেলো নতুন ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্সের সেশনও। আর হেড কোচ রাসেল ডমিঙ্গো শীষ্যদের নিয়েছেন ফিল্ডিং ক্লাস।
তবে দিনশেষে জিম্বাবুয়ে কন্ডিশনে পেসারদের উপর থাকছে বড় দায়িত্ব। সেটা ভালো করেই জানেন তাসকিন আহমেদ। ৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার জিম্বাবুয়ে সফর। ফর্মে থাকা তাসকিনের মাঠের নামার তর সইছেনা। ক্যারিয়ারের উত্থান পতনে অনেককিছু শিখেছেন তাসকিন। টিকে থাকতে চাই ফিটনেসও। ঢাকা এক্সপ্রেসের মতো জানা দলের বাকিদেরও। দীর্ঘ সফরে ভিন্ন তিন ফরম্যাটের খেলা। তাই ম্যাচ বাই ম্যাচ ধরেই এগুতে চায় টিম টাইগার্স। মনযোগের পুরুটাই এখন একমাত্র টেস্টকে ঘীরে।
অবশ্য ইনজুরির কারণে প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছেনা ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com