shopner bd
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
×

ইকুয়েডরকে হারিয়ে সেমিতে মেসির আর্জেন্টিনা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ জুলাই ২০২১, ১৫:২৩

ইকুয়েডরকে হারিয়ে সেমিতে মেসির আর্জেন্টিনা

ম্যাচের শুরুটা মনমতো না হলেও শেষটা যেভাবে করেছেন আর্জেন্টাইন অধিনায়ক, তাতে মোটেও খেদ থাকার কথা নয় মনে। প্রায় একা হাতে জাদুকরী পারফরম্যান্সে আর্জেন্টিনাকে সেমিফাইনালে তুললেন লিওনেল মেসি। প্রথমে জোড়া গোল করালেন দুই সতীর্থকে, পরে নিজেই করলেন ফ্রি-কিক থেকে অবিশ্বাস্য এক গোল। তাতে আর্জেন্টিনা ইকুয়েডরকে হারিয়েছে ৩-০ গোলে। পৌঁছে গেছে কোপা আমেরিকার সেমিফাইনালেও।

গোইয়ানিয়ায় ২১ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও জালের দেখা পায়নি লিওনেল মেসির শট। তবে ৪০ মিনিটে এলএমটেনের অ্যাসিস্টে গোল করেন রদ্রিগো দি পল। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দলের দ্বিতীয় গোলেও ভূমিকা আলবিসেলেস্তে অধিনায়কের। এবার স্কোরশিটে নাম তোলেন লউতারো মার্তিনেজ। আর ইনজুরি টাইমে ট্রেডমার্ক ফ্রি কিক থেকে গোল করে স্কোললাইন ৩-০ করেন মেসি। 

সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে কোপা আমেরিকার দ্বিতীয় সর্বাধিক চ্যাম্পিয়নরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।