shopner bd
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
×

২৫ বছর পর ইউরোর সেমিতে ইংল্যান্ড

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ জুলাই ২০২১, ১৫:৪৬

২৫ বছর পর ইউরোর সেমিতে ইংল্যান্ড

শিরোপা স্বপ্নে বিভোর প্রতিপক্ষকে ন্যূনতম চ্যালেঞ্জও জানাতে পারল না ইউক্রেন। ইউক্রেনকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ২৫ বছর পর সেমিতে থ্রি লায়ন্স ইংল্যান্ড।

রোমে ৪ মিনিটে হ্যারি কেইনের গোলে লিড পায় ইংল্যান্ড। ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় থ্রি লায়ন্স। তবে দ্বিতীয়ার্ধে গোল উৎসব করেছে গ্যারেথ সাউথগেট শিষ্যরা। ম্যাচের ৪৬ মিনিটে গোল করেন হ্যারি ম্যাগুয়ার। চার মিনিটের মধ্যে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান আরও বাড়ান অধিনায়ক কেইন। 

প্রথমবার কোয়ার্টার ফাইনাল খেলতে নামা ইউক্রেন আর ম্যাচে ফিরতে পারেনি। বরং ৬৩ মিনিটে স্কোরলাইন ৪-০ করেন হেন্ডারসন। সবশেষ ১৯৯৬ সালে শেষ চারে খেলেছিল ইংল্যান্ড।

অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রাখা ইংল্যান্ড শেষ ষোলোয় হারিয়েছে জার্মানিকে। এবার উজ্জীবিত ইউক্রেনকে হারিয়ে ৫৫ বছরের শিরোপা খরা কাটানোর স্বপ্নে আরেক ধাপ এগোল ইংলিশরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।