shopner bd
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
×

কথার লড়াইয়ে নেইমাররা, চুপচাপ মেসিরা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ জুলাই ২০২১, ১৫:০০

কথার লড়াইয়ে নেইমাররা, চুপচাপ মেসিরা

ব্রাজিল জিতবে ৫-০ গোলে। ফাইনালের আগে এমন প্রেডিকশন করে আলোচনায় ব্রাজিল প্রেসিডেন্ট বলসোনারো। দক্ষিণ আমেরিকান নেতাদের সে অনলাইন মিটিংয়ে মুচকি হেসে তার এ বক্তব্য উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনা প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। ফাইনাল সামনে রেখে অনুশীলন করেছে দুই দলই। আর্জেন্টিনার কেউ কথা না বললেও ব্রাজিলের তিন ফুটবলার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে মেসিকে নিয়ে সতর্ক নেইমার, রিচার্লিসনরা।

গোটা বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত। ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালের উত্তেজনায় চায়ের কাপে ঝড়। তর্ক-বিতর্ক ছাড়িয়ে মারামারির খবরও কানে আসছে। কিন্তু যারা ভাবছেন উন্মাদনা শুধু সমর্থকদের মধ্যেই সীমাবদ্ধ তারা ভুল ভাবছেন। কথার লড়াইয়ে নতুন করে খোরাক জুগিয়েছেন খোদ ব্রাজিল প্রেসিডেন্ট বলসোনারো। তাও আবার দক্ষিণ আমেরিকার নেতাদের এক গুরুত্বপূর্ণ অনলাইন বৈঠকে। যেখানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনা প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজও। যদিও তিনি হেসেই উড়িয়ে দিয়েছেন বলসোনারোর ৫-০ গোলে জয়ের প্রেডিকশন।

জইর বলসোনারো বলেন, 'আমি আর্জেন্টিনা প্রেসিডেন্টকে একটা বিশেষ কথা বলতে চাই। মারাকানায় দু দেশের যে লড়াই হতে যাচ্ছে তাতে আমাদের ব্রাজিল ৫-০ গোলে জিতবে।'

সেলেসাওরা সবজায়গায় সরব। কথার লড়াইয়ে চাপ সামাল দেয়ার চেষ্টা কিংবা প্রতিপক্ষ শিবিরে মানসিক অস্বস্তি ছড়িয়ে দেয়া। তা না হলে একের পর এক কেন কথা বলছেন ব্রাজিল ফুটবলাররা। একজন, দুজন নয় তিন তিন জন কথার লড়াইয়ে যোগ দিয়েছেন। অধিনায়ক নেইমার থেকে শুরু করে কাসেমিরো কিংবা রিচার্লিসন- কথার লড়াইয়ে সরব সবাই।  

মেসির প্রতিপক্ষ হয়ে মাঠে নামাকে তুলনা করলেন ভিডিও গেইমের সঙ্গে। বন্ধুত্বের সম্পর্ক এক পাশে রেখে হারানোটাই হবে লক্ষ্য। তবে নেইমার এটাও জানেন, জয়ের জন্য সেরাটা দিবেন মেসিও। নেইমার বলেন, 'মাঠে খেলতে নামলেও বন্ধুত্ব ভুলে যাওয়া কঠিন। তবে আপনি যখন বন্ধুর সঙ্গে ভিডিও গেইম খেলেন তখন যেকোনভাবে তাকে হারানোর চেষ্টা করেন। ফাইনালেও তাই হবে।  তবে এটাও জানি, মেসিও তার সেরাটা দিয়ে জয়ের চেষ্টা করবে।'

ব্রাজিলিয়ানদের মুখে যখন খই ফুটছে, আর্জেন্টিনা একদম চুপচাপ। হোটেল থেকে অনুশীলন, অনুশীলন থেকে হোটেল এভাবে চলছে তাদের সময়। রিওতে প্রথমবার অনুশীলন করেছে লিওনেল স্কালোনির দল। মেসিদের সেখানে দেখা গেছে বেশ সিরিয়াস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।