স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৩ জুলাই ২০২১, ১৫:১১
রাষ্ট্রীয় সংবর্ধনা পেলো ইউরো চ্যাম্পিয়ন ইতালি। করোনার চোখ রাঙ্গানি উপেক্ষা করে চলে ফুটবলারদের ট্রফি প্যারেড। রোমে সমর্থকদের ভালোবাসায় সিক্ত রবার্তো মানচিনির দল।
ইউরোপা সেরার সম্মান, শিরোপা, উচ্ছ্বাস সবকিছুই ইউরো জয়ে যেন আবারো পূর্ণতা পেয়েছে নীল শিবিরে। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের এবারের উল্লাস একটু বেশিই বটে।
পুরনো সেই রোম সাম্রাজ্যে পড়েছে রঙের ছটা। ইনিসিনিয়ে-কিয়েসা-বোনুচ্চিরা যেন এক একজন সম্রাট। ওদের এক নজর দেখতে সমর্থকদের উপচে পড়া ভীর।
ওয়েম্বলির ফাইনালের দিব্যি পরিশ্রমের ক্লান্তির রেশ এখনো কাটেনি। তবে তাতে কি? ইংলিশদের দূর্গে ইংলিশদের হারানো সে তো দূর্গম গিরি কান্তার মরু জয়। ট্রফি প্যারেডে আজ্জুরিদের তাই নেচে গেয়ে উদযাপন।
২০০৬ বিশ্বকাপের পর শিরোপা খরা কাটে ইতালির; আর ইউরোয় ৫৩ বছরের আক্ষেপ মেটানো। এমন রাষ্ট্রীয় সংবর্ধনায় ফুটবলারদের চোখে মুখে তৃপ্তি আর প্রশান্তির হাসি।
ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি বলেন, সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন! ইতালির এই ইউরো জয় প্রমাণ করে কি করে ঘুরে দাঁড়াতে হয়। স্পোর্টস আমাদের দেশে এখন এই বার্তা দিচ্ছে। নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। আর রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেলা বলেন, আমি গোলকিপার দোনারোমার কথা বলবো। সে সত্যিই অসাধারণ। তার পেনাল্টি সেভ মানুষের মুখে হাসি ফুটিয়েছে। তার শুধু ইতালিতেই নয়।
এদিকে এই শিরোপা সমর্থকদের উৎসর্গ করলেন ইতালি অধিনায়ক কিয়েলিনি। বলেন, আমাদের এই জয় আপনাদের জন্য। যারা আমাদের খারাপ সময়ে সমর্থন দিয়েছেন। পাশে থেকেছেন। এই জয় পুরো ইতালির।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com