স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৭ জুলাই ২০২১, ১৭:২০
প্রায় দেড়শ বছরের ক্রিকেটর ইতিহাসে আন্তর্জাতিক ক্রিকেটার ৫২৬৯ জন। তাদের মধ্যে রান এবং উইকেটের কম্বিনেশনে আন্তর্জাতিক ক্রিকেটে ৮ জন ইউনিক খেলোয়াড় আছেন যারা বাকীদের থেকে একদমই আলাদা।
রান-উইকেটের কম্বিনেশনে এই তালিকা করা হয়। বিশ্বের ইউনিক ক্রিকেটার মাত্র ৮ জন। তারা হলেন শচিন টেন্ডুলকার, জ্যাক ক্যালিস, কপিল দেব, শন পোলক, ওয়াসিম আকরাম, শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরন। এরা প্রত্যেকে রান-উইকেটের কম্বিনেশনে বিশ্বের যেকোনো ক্রিকেটারের চেয়ে এগিয়ে।
বিশ্বের ইউনিক ৮ ক্রিকেটারের তালিকা
১. শচিন টেন্ডুলকার (ভারত) : ৩৪৩৫৭ রান ও ২০১ উইকেট
২. জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা) : ২৫৫৩৪ রান ও ৫৭৭ উইকেট
৩. সাকিব আল হাসান (বাংলাদেশ) : ১১৯৭৪ রান ও ৫৮১ উইকেট
৪. কপিল দেব (ভারত) : ৯০৩১ রান ও ৬৮৭ উইকেট
৫. শন পোলক (দক্ষিণ আফ্রিকা) : ৭৩৮৬ রান ও ৮২৯ উইকেট
৬. ওয়াসিম আকরাম (পাকিস্তান) : ৬৬১৫ রান ও ৯১৬ উইকেট
৭. শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া) : ৪১৭২ রান ও ১০০১ উইকেট
৮. মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা) : ১৯৩৬ রান ও ১৩৪৭ উইকেট
শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেট নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের উইকেটসংখ্যা বাড়িয়ে ৫৮১’তে পরিণত করেছেন সাকিব। যার ফলে উইকেটসংখ্যায় ছাড়িয়ে গেছেন জ্যাক ক্যালিসকে (৫৭৭) এবং জায়গা পেয়ে গেছেন ইউনিক ক্রিকেটারের তালিকায়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com