shopner bd
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
×

টোকিওতে নিজের রেকর্ডই ছুঁতে পারলেন না বাকি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ জুলাই ২০২১, ১৫:৩৭

টোকিওতে নিজের রেকর্ডই ছুঁতে পারলেন না বাকি

টোকিও অলিম্পিকের কোয়ালিফাই রাউন্ড থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশ। ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইয়ে ৪৭ জনের মধ্যে ৪১তম হয়েছেন বাংলাদেশি শ্যুটার আব্দুলাহ হেল বাকি। ভালো কিছুর প্রতিশ্রুতি দিলেও তা রাখতে পারেননি তিনি। আজ রোববার আসাকা শুটিং রেঞ্জে ৬১৯.৮ স্কোর গড়েন তিনি।

আবদুল্লাহ হেল বাকি প্রথম সিরিজের ১০ শ্যুটে ১০২.৮ স্কোর করেন। পরের সিরিজে ১০৩.৪, তৃতীয় সিরিজে ১০২.৯, চতুর্থ সিরিজে ১০৩.৮, পঞ্চম সিরিজে ১০৩.৮ ও সবশেষ সিরিজে ১০৩.১ স্কোর করেন। মোট ৬ সিরিজে ৬০ শ্যুটে তার গড় স্কোর ১০.৩৩।

যদিও ২০১৬ সালে ব্রাজিলের রিও দে জেনেইরো অলিম্পিকেও এর চেয়ে বেশি স্কোর গড়েছিলেন বাকি। সেবার ৬২১.২ স্কোর গড়ে বাছাইয়ে ২৫তম হয়েছিলেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।