স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০১ আগস্ট ২০২১, ১৩:৫২
সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটে রেকর্ডের বরপুত্র। এই অলরাউন্ডারের খেলতে নামা মানেই পরিসংখ্যানবিদদের জন্য কাজটা বেড়ে যাওয়া। ব্যাটে-বলে দুই দিকেই যে সাকিব অনবদ্য, তাই হিসেবটাও কমাতে-বাড়াতে হয় দুই দিকে। মাঠে গড়ানোর অপেক্ষায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ। যে সিরিজকে সামনে রেখে সাকিব দাঁড়িয়ে আছেন অনন্য এক রেকর্ডের সামনে।
এক ঝটিকা সফরে বাংলাদেশে অবস্থান করছে টিম অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রায় ৪ বছর পর বাংলাদেশ সফরে এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অস্ট্রেলিয়ার সিরিজে স্বাভাবিকভাবেই দেশের স্পটলাইট থাকবে সাকিবের উপরে। আর এই সিরিজেই প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য এক মাইলফলক স্থাপন করতে পারেন এই অলরাউন্ডার।
রেকর্ড গড়তে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সাকিবের প্রয়োজন মাত্র ৫ উইকেট। আর তা পেলেই ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এই সংস্করণে ১ হাজার রান ও ১০০ উইকেট পাওয়া একমাত্র ক্রিকেটার হবেন সাকিব।
৭৯ টি-টোয়েন্টি ম্যাচে সাকিবের রান ১৬০৪। বল হাতে উইকেট পেয়েছেন ৯৫টি। রানের হিসেবে সাকিব খালিকটা পিছিয়ে থাকলেও উইকেট শিকারে শীর্শস্থানটা সাকিবের নাগালেই বলা চলে। টি-টোয়েন্টি ক্রিকেটে রানের হিসেবে সাকিবের অবস্থান ৩৩ নম্বরে।
আর উইকেটের হিসেবে শীর্ষ পাঁচে। শীর্ষে থাকা লাসিথ মালিঙ্গার সঙ্গে তাঁর ব্যবধান মোটে ১২টি। অজিদের বিপক্ষে ৫ উইকেট শিকার করতে পারলেই উঠে আসবেন তালিকার দ্বিতীয় স্থানে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com