shopner bd
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
×

বিশ্বকাপ প্রস্তুতির সঙ্গে সিরিজ জয়ের দিকে চোখ অজিদের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ আগস্ট ২০২১, ১৪:২৭

বিশ্বকাপ প্রস্তুতির সঙ্গে সিরিজ জয়ের দিকে চোখ অজিদের

অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরকে ঘিরে পুরোদমে প্রস্তুতিতে ব্যস্ত অস্ট্রেলিয়া। যে প্রস্তুতির অংশ হিসেবে আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আর এই সিরিজে প্রস্তুতির পাশাপাশি সিরিজ জয়ের ব্যাপারেও আশাবাদী অজিরা।

মূলত এশিয়া মহাদেশের উইকেটের সঙ্গে মানিয়ে নিতেই প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। বাংলাদেশে আসার আগে ক্যারিবীয় দ্বীপে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে দলটি। প্রথম সারির ক্রিকেটারদের ছাড়াই সেই ৪-১ ব্যবধানে হেরেছিল দলটি। তবে সিরিজ হারলেও এই সফরকে বিশ্বকাপ প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করছেন ম্যাথু ওয়েড। 

বাংলাদেশ সিরিজ শুরুর আগের দিন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ওয়েড বলেন, 'হ্যাঁ, অবশ্যই (বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া)। ওয়েস্ট ইন্ডিজেও এটা আমরা করেছি। প্রত্যাশিত ফলাফল আমরা পাইনি। তবে কিছু কিছু ব্যাপার আমরা পেয়েছি, যা দেখতে চেয়েছিলাম। মিচ মার্শ, অ্যাশটন টার্নারদের কাছ থেকে যা চেয়েছি, পেয়েছি। আরও কয়েকজন আছে, তারা দেখিয়েছে যে এই পর্যায়ে তাদের সামর্থ্য আছে।'

বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ সিরিজেও একাদশে পরীক্ষানিরীক্ষা চালাতে চায় অজিরা। তবে এবার সঙ্গে জয়টাও নিশ্চিত করতে চায় তাঁরা। টাইগারদের বিপক্ষে নতুন ভূমিকায় কে কেমন করে তা বিশ্বকাপের দল গঠনে বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। 

বাংলাদেশ সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের ভূমিকা পাওয়া ওয়েড বলেন, 'অবশ্যই আমরা এই সিরিজ জিততে চাই। প্রতিটি ম্যাচই আমরা সবসময় জিততে চাই। তবে এটা একটা সুযোগ সবাইকে দেখার যে বিভিন্ন ভূমিকায় তারা কেমন করছে, যাতে বিশ্বকাপের দল নির্বাচনের সময় বোঝা যায় কোন ভূমিকায় কে কেমন করছে। সেই সুযোগটি নিতে সবাই রোমাঞ্চিত। নানা জায়গায় নিজেদের তুলে ধরতে মুখিয়ে থাকবে অনেকেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।