shopner bd
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
×

এক পায়ে স্কিপিং করে গিনেস বুকে রাসেল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ আগস্ট ২০২১, ১৩:০০

এক পায়ে স্কিপিং করে গিনেস বুকে রাসেল

ঠাকুরগাঁওয়ের রাসেল ইসলাম এক পায়ের স্কিপিং রোপে নাম লিখিয়েছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। এমন সফলতায় পরিবার ও এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন তিনি। ওয়ার্ল্ড রেকর্ডের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তাকে দেখতে ছুটে আসছেন বিভিন্ন স্থানের মানুষ। কঠোর অধ্যাবসায়ের কারণে রাসেল এখন উজ্জ্বল দৃষ্টান্ত।

ঠাকুরগাঁও সদর উপজেলার এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী রাসেল ইসলাম। এক মিনিটে এক পায়ের উপর ২৫৮ বার দঁড়ি লাফে নাম লিখিয়েছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে।

ছোট থেকেই খেলাধুলার প্রতি প্রচণ্ড রকমের আগ্রহী রাসেল। প্রতিদিন ৩ থেকে ৪ ঘন্টা দড়ি লাফের চর্চা শুরু করেন ২০১৭ সাল থেকে। একসময় মনে দানা বাঁধতে থাকে বিশ্ব রেকর্ড ছোঁয়ার স্বপ্ন।

রাসেলের এমন সাফল্যে প্রশংসায় পঞ্চমুখ পরিবার ও এলাকাবাসী। বিশ্ব রেকর্ডের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তাকে দেখতে ছুটে আসছেন বিভিন্ন স্থানের মানুষ। অভাবনীয় এই অর্জনে খুশি তার পরিবারও।

এরপর মধ্যে জেলা ও বিভাগীয় পর্যায়ে রাসেল পেয়েছেন বিভিন্ন পুরস্কার। স্থানীয়দের কাছে হয়ে উঠেছেন অনুপ্রেরণা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।