shopner bd
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
×

স্ত্রীকে কাঁধে নিয়ে দৌড় প্রতিযোগিতা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ আগস্ট ২০২১, ২১:২৪

স্ত্রীকে কাঁধে নিয়ে দৌড় প্রতিযোগিতা

অনেক দেশেই প্রতিযোগিতাটি হয়ে থাকে। তবে গত বছর থেকে বিচিত্র এ প্রতিযোগিতাটি হাঙ্গেরিতে হয়ে আসছে। প্রতিযোগিতার নিয়ম হলো, প্রতিযোগীরা তাদের স্ত্রীদের কাঁধে নিয়ে দৌড়াবেন। স্বাভাবিকভাবে সবার আগে যিনি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবেন তিনি বিজয়ী।

রয়টার্স বুধবার ওই আয়োজনের খবর জানিয়ে লিখেছে, গত বছরের অক্টোবরেও এমন আয়োজন করেছিল হাঙ্গেরি। তবে সেবার মাত্র ১২ দম্পতি প্রতিযোগিতায় অংশ নিলেও এক বছরের ব্যবধানে সংখ্যাটা তিনগুণ বেড়ে ৪০ দম্পতি তাতে অংশ নেন।

অভিনব এই প্রতিযোগিতার আয়োজক জর্জলি গুরালি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‌‘করোনাভাইরাস মহামারির কারণে আমরা সবে কঠিন এক সময় পার করে এসেছি। তাই বাইরে গিয়ে মুক্ত বাতাসে এমন ফুর্তি করার প্রয়োজন ছিল সবার।’ 

স্ত্রী কাঁধে নিয়ে স্বামীর এমন দৌড় প্রতিযোগিতার গোড়াপত্তন হয়েছিল ভাইকিংদের (নবম থেকে একাদশ শতাব্দী পর্যন্ত বিস্তৃত) সময়ে। আধুনিক যুগে এসে গত শতাব্দীর নব্বইয়ের দশকে ফিনল্যান্ডে নতুন করে এই প্রতিযোগিতার আয়োজন শুরু হয়। ইউরোপের আরেক দেশ এস্তোনিয়াতেও এই প্রতিযোগিতার আয়োজন হয়। তবে সেখানকার প্রতিযোগীদের জন্য নিয়মটা একটু ভিন্ন। এস্তোনিয়ায় প্রতিযোগিতার নিয়ম হলো স্ত্রী স্বামীর পিঠে ঝুললেও মাথা থাকে মাটির দিকে আর পা থাকে ওপরের দিকে।

জর্জলি গুরালি জানুয়ারি থেকে এই প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেয়া শুরু করেন। তবে ‘ওয়াইফ ক্যারিং কনটেস্ট’ নামে বিচিত্র এই প্রতিযোগিতায় স্ত্রীকে পিঠে নিয়ে এবড়োথেবড়ো পথ দিয়ে দৌড়ে জয়ী হওয়া দম্পতির নাম অবশ্য জানানো হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।