shopner bd
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
×

উড়ন্ত শুরু ম্যানইউর, ব্রুনোর হ্যাটট্রিক ও পগবার ৪ অ্যাসিস্ট

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ আগস্ট ২০২১, ২১:১২

উড়ন্ত শুরু ম্যানইউর, ব্রুনোর হ্যাটট্রিক ও পগবার ৪ অ্যাসিস্ট

ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই নাটকীয়তা উপভোগ করেন দর্শকরা। মাত্র ৬ মিনিটের ব্যবধানে দর্শক উপভোগ করে তিন গোল। আদতে ১২ মিনিটে চার গোল দেখতে পান দর্শকরা। শনিবার ইংলিশ প্রিমিয়ার লীগে নিজেদের প্রথম ম্যাচে লিডস ইউনাইটেডের বিপক্ষে ৫-১ গোলে জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড।

করোনা মহামারিতে দুই বছরে প্রথমবার গ্যালারিভর্তি দর্শকের সামনে খেলতে নামলো ম্যানচেস্টার ইউনাইটেড। আর স্বাগতিক সমর্থকরা উল্লাসের উপলক্ষ পেয়ে যায় প্রথমার্ধেই। নিজেদের ওল্ড ট্রাফোর্ড মাঠে লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের ৩০তম মিনিটে ম্যানইউকে এগিয়ে নেন ব্রুনো ফার্নানদেজ। ফরাসি মিডফিল্ডার পল পগবার অ্যাসিস্টে গোল আদায় করেন ম্যানইউ’র পর্তুগিজ তারকা।

১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় রেড ডেভিলরা।

৪৮তম মিনিটে ম্যাচে সমতায় ফেরে লিডস ইউনাইটেড। ৫২তম মিনিটে পল পগবার পাসে গোল নিয়ে ফের ম্যানইউকে এগিয়ে দেন ম্যাসন গ্রিনউড। এর ২ মিনিট না যেতেই ফের অ্যাসিস্ট পগবার। ৫৪তম মিনিটে পগবার পাসে আবারও গোল আদায় করেন ব্রুনো ফার্নাদেজ। ‘অ্যাসিস্টের হ্যাটট্রিক’ পূর্ণ হয় পগবার। আর ৬০তম মিনিটে লিন্ডলফের অ্যাসিস্টে নিজের তৃতীয় গোল নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ব্রুনো ফার্নানদেজ।

ম্যাচে বল পায়ে জাদু ধরে রাখেন পগবা। ৬৮তম মিনিটে পগবার আরেক অ্যাসিস্টে গোল পান ফ্রেড। এতে ম্যানইউ’র পক্ষে ফল দাঁড়ায় ৫-১ এ।

ইংলিশ প্রিমিয়ার লীগে প্রথম ম্যাচে সর্বাধিক ২০ জয়ের রেকর্ড ম্যানচেস্টার ইউনাইটেডের। গত মৌসুমে ক্রিস্টাল প্যালেসের কাছে ১-০ গোলের হারে আসর শুরু করেছিল রেড ডেভিলরা। লীগে প্রথম ম্যাচে চেলসির রয়েছে দ্বিতীয় সর্বাধিক ১৮ জয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।