স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৮ আগস্ট ২০২১, ১৩:৩২
প্রতিটা অ্যাথলেটের কাছে অলিম্পিকের পদক খুবই গুরুত্বপূর্ণ অর্জন। যদিও এর মেডেলটি সামান্য ধাতুর চেয়ে বেশি কিছু নয়। তবে অর্জনটা অন্য রকম পাওয়া বটে। যদি এমন হয় যে এক আসরে অল্পের জন্য পদক বঞ্চিত, পরের ক্যানসারে আক্রান্ত হয়ে সেটাকে জয় করে টোকিও আসরে এসে পদক জিতে তা অচেনা কোনো শিশুর চিকিৎসার জন্য বিক্রি করে দিচ্ছে, তাহলে বিশ্বাস করাটাও কঠিন হয়ে যায়।
তবে অবিশ্বাস্য হলেও সত্য যে পোলিশ অ্যাথলেট মারিয়া আন্দ্রেজিক তার দীর্ঘ সাধনার পর পাওয়া অলিম্পিক পদক বিক্রি করে দিয়েছেন। হৃদরোগে আক্রান্ত মিলোসজেকের শিশুর অস্ত্রোপচারের বিশাল ব্যয় মেটাতেই নিজের অর্জিত পদক বিক্রি করলেন মারিয়া। নিলামে ২ লাখ ৫০ হাজার ডলারে পদকটি বিক্রি করে দিয়েছেন তিনি। যার পুরো অর্থ ব্যয় হবে শিশুটির চিকিৎসায়।
পদক বিক্রির পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে মারিয়া আন্দ্রেজিক লেখেন, ‘মিলোসজেকের হৃদ্রোগের সমস্যাটা খুবই গুরুতর। ওর দ্রুতই অস্ত্রোপচার হওয়া দরকার। আমি ওর সুচিকিৎসার জন্যই আমার অলিম্পিক পদকটি নিলামে বিক্রি করে দিচ্ছি। আশা করি, মিলোসজেকের জন্য একটা দারুণ সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করে আছে।’
শিশুটির রোগের কথা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জানতে পারেন মারিয়া। এরপর অলিম্পিকে জেতা রুপার মেডেল বিক্রির সিদ্ধান্ত নেন তিনি। ১২ বছরের সাধনার চেয়ে তার কাছে শিশুর চিকিৎসাই ছিল জরুরি। ২০১৬ রিও অলিম্পিকে মাত্র ২ সেন্টিমিটারের জন্য জ্যাভেলিন থ্রোয়ে পদক জিততে পারেননি তিনি। ২০১৮ সালে হাড়ের ক্যানসারে আক্রান্ত হন। সেই ক্যানসার জয় করে তিনি আবারও ট্র্যাকে ফিরেছেন। জয় করেছেন অলিম্পিকের পদকও।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com