স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৪ আগস্ট ২০২১, ১৭:০৩
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বাণিজ্যিক বিমানে অকল্যান্ড থেকে বাংলাদেশে এসেছে তারা। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিনদিনের কোয়ারেন্টাইন করবে সফরকারীরা।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর ১২টার নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সে চেপে ঢাকায় পা রাখে কিউইদের ২১ সদস্যের দল। তাদের বাংলাদেশে আসার খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আগামী ১ সেপ্টেম্বর পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। পরের চারটি যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই বিকেল ৪টায় শুরু হবে। সবকটি ম্যাচ হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।
১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াডের সঙ্গে সাপোর্ট স্টাফ মিলিয়ে সফরকারীদের সদস্য সংখ্যা ২৬ জন। এর মধ্যে ৫ জন আগেই বাংলাদেশে এসেছেন। নিউজিল্যান্ড থেকে পর্যবেক্ষক দলের দুজন সদস্য ১৭ আগস্ট এবং একজন ১৯ আগস্ট আসেন। ইংল্যান্ডে দ্য হান্ড্রেড খেলে সেখান থেকে ২০ আগস্ট সরাসরি বাংলাদেশে আসেন দুই ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোম এবং ফিন অ্যালেন।
বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মাহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ।
বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড দল
টম লাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রাসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কাগেলেইন, কুল ম্যাকনি, হেনরি নিকোলস, অ্যাজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ারস, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com