স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৯ আগস্ট ২০২১, ১৭:৩৮
জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের পক্ষ থেকে প্রবাসী ক্রীড়াপ্রেমীদের উৎসর্গে টি-টোয়েন্টি প্রীতি ক্রিকেট ম্যাচ-২০২১ আয়োজন করা হয়।
শুক্রবার ২৭ আগস্ট স্থানীয় সময় সকাল ৫টায় কুয়েতের আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে সিলেট সিক্সসার্স বনাম মুন্সীগঞ্জ স্টার ক্লাবের মধ্যকার অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে সিলেট সিক্সসার্স কুয়েতের অধিনায়ক তারমিম আলম ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।
খেলায় সিলেট সিক্সসার্স নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ২৫০ রান তুলতে সক্ষম হয়।
অন্যদিকে নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে ৭ উইকেটে ১৭২ রানেই আটকে যায় মুন্সীগঞ্জ স্টার ক্লাবের ইনিংস।
ফলে সিলেট সিক্সসার্স ৭৮ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।
খেলা শেষে সংক্ষিপ্ত আকারে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি আব্দুল হাই মামুনের সভাপতিত্বে ও সাংবাদিক আ হ জুবেদের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেবজু, ফ্যামিলি ফোরাম কুয়েতের সভাপতি আব্দুল হাই ভুঁইয়া, ঢাকা সমিতির প্রধান উপদেষ্টা আল আমিন চৌধুরী স্বপন ও বঙ্গরূপা চারু-কারু সংগীত শিশুমেলার পরিচালক বাবুল দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন- আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আখলাকুজ্জামান মুন্নাসহ অনেকে।
প্রীতি ম্যাচ উপভোগ করতে কুয়েতের বাংলাদেশ কমিউনিটির নানা শ্রেণি-পেশার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com