shopner bd
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
×

ভারতের বিপক্ষে খেলতে পারেন মাহমুদউল্লাহ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ জুন ২০১৯, ১৪:১৩

ছেলেকে মাহমুদউল্লাহ নিয়ে শুক্রবার জুমার নামাজ পড়তে যান। এত দিন ক্র্যাচে ভর দিয়ে হাঁটলেও এ দিন তিনি ক্র্যাচ ছাড়াই হাঁটেন। ফিজিও বলছেন, মাহমুদউল্লাহর ইনজুরির অনেকটাই উন্নতি হয়েছে। তাই বাংলাদেশ দল আশা করছে, ভারতের বিপক্ষে খেলতে পারবেন তিনি। গত সোমবার আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করার সময় কাফ মাসলে টান লেগেছিল মাহমুদউল্লাহর। এরপর থেকে তিনি বিশ্রামে ছিলেন। চার দিনের বিশ্রামের পর দেখা যায় অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। বাংলাদেশের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, ভারত ম্যাচের আগে মাহমুদউল্লাহ সেরে উঠবে। এখন সে বেশ ভালোই আছে। সামান্য সুযোগ থাকলেও সে ভারতের বিপক্ষে অবশ্যই খেলবে।’ বিশ্বকাপে ২ জুলাই এজবাস্টনে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। আগামী ৫ জুলাই লর্ডসে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।