স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:০১
যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বিবাহ হয় সাকিব আল হাসানের। এরপর থেকেই শিশির যুক্তরাষ্ট্রে থাকলেও ক্রিকেট ব্যস্ততায় সাকিবকে বাংলাদেশ কিংবা দলের সঙ্গে একেকবার একেক দেশে যেতে হয়েছে। বছরের বেশিরভাগ সময়ই ব্যস্ত থাকেন সাকিব। তবে সুযোগ পেলেই এক সপ্তাহের জন্য হলেও নিজ পরিবারের কাছে ছুটি যান তিনি। এইতো দুই সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব। তবে তাকে দেখতে তর সইছে না স্ত্রী শিশিরের।
সম্প্রতি নিজের ফেসবুকে সাকিবের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে সেখানে শিশির লিখেছেন, তোমাকে শিগগির দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। ছবিটিতে ৫৯ হাজার রিয়েক্টের পাশাপাশি কমেন্ট পড়েছে প্রায় আটশো। অনেকেই মন্তব্য করেছেন, শিশিরের ভালোবাসার জন্যই মাঠে সাকিবের পারফরম্যান্স ভালো হচ্ছে না। আবার অনেকেই লিখেছেন, সিরিজের মাঝ পথে এবার গেলে খবর আছে।
অবশ্য পরিবারের জন্য সাকিবের মনেও আকুতি কম নয়। এইতো সেদিন বড় মেয়ে আলাইনা হাসান অব্রির পিঠে স্কুলব্যাগসহ একটি ছবি পোষ্ট করে সাকিব লেখেন, ‘আমার ছোট্ট কন্যা আর ছোট নেই। স্কুলে প্রথম গ্রেডে প্রথম দিন শুরু হয়েছে ওর। তোমার এই বিশেষ দিনে দূরে থাকার সময়টা আমার জন্য খুবই কষ্টের।’
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com