স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৩ সেপ্টেম্বর ২০২১, ০১:২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রোববার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সরকার প্রধানের সঙ্গে দেখা করেন তিনি। এসময় সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এ ছবি আপলোড করেছেন সাকিব। ক্যাপশনে তিনি লিখেছেন, আজ সন্ধ্যায় বিসিবি সভাপতি পাপন ভাইসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করাটা সম্মানের ছিল।
এদিন রাত ১টা ৪০ মিনিটে আইপিএলের বাকি অংশ খেলতে দুবাইয়ের বিমান ধরবেন সাকিব। এর আগে দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে ডিবিএল সিরামিকসের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তি সই করেন তিনি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com