shopner bd
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
×

সাকিবের আইপিএল মিশন শুরু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৮

সাকিবের আইপিএল মিশন শুরু

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ মাঠে নামছে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স। এই ফ্র্যাঞ্জাইজি লিগের দ্বিতীয় পর্বে সাকিবদের এটাই প্রথম ম্যাচ।

এই ম্যাচে কলকাতার প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। আগের সাত ম্যাচে ৫ হারে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে কেকেআর। 

ভারত পর্বে খেলা প্যাট কামিন্সকে পাচ্ছে না সাকিবের দল। পরিবর্তে টিম সাউদিকে দলে ভিড়িয়েছে তারা। বিপরীতে ৭ ম্যাচে ৫ জয়ে টেবিলের তিনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

এদিকে এ মৌসুম পর বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। এর আগে বিশ্বকাপের পর ভারতের টি-টোয়েন্টি দলের দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা এ ব্যাটসম্যান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।