shopner bd
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
×

বিবাহবার্ষিকীতে মুশফিকের রোমান্টিক বার্তা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৫

বিবাহবার্ষিকীতে মুশফিকের রোমান্টিক বার্তা

সপ্তম বিবাহবার্ষিকীর দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোমান্টিক বার্তা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। স্ত্রী জান্নাতুল কিফায়াতের সঙ্গে একটি ছবি দিয়ে বিবাহবার্ষিকীতে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মুশফিক।

মুশফিক লিখেছেন, ‘হয়তো স্বামী হিসেবে আমি নিখুঁত নই। কিন্তু তুমি আমার নিখুঁত জীবনসঙ্গী। বেহেশত থেকে উপহার পাওয়া আত্মীয়। ইনশাআল্লাহ আমি মানুষ হিসেবে অনেক উন্নতি করতে থাকবো। আমি তোমার কাছ অনেক কিছুই শিখেছি প্রিয়তমা। দয়া করে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সঙ্গে থাক। তোমাকে ভালোবাসি।’

২০১৪ সালে জান্নাতুল কিফায়াতকে বিয়ে করেন মুশফিক। আর ২০১৮ সালে তাদের দাম্পত্য জীবনকে আলোকিত করে ছেলে শাহরোজ রহিম মায়ানের আগমন ঘটে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।