স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৩ অক্টোবর ২০২১, ১৫:২৮
ফুটসাল বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে রাতে মাঠে নামবে আর্জেন্টিনা। ফাইনালে তাদের প্রতিপক্ষ পর্তুগাল। লিথুনিয়ায় বাংলাদেশ সময় রাত ১১ টায় শুরু হবে ম্যাচটি। একই দিন কাজাখাস্তানের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে নামবে এই টুর্নামেন্টের সবথেকে সফল দল (পাঁচবারের চ্যাম্পিয়ন) ব্রাজিল।
পাঁচ বছর আগে রাশিয়াকে হারিয়ে প্রথমবারের মতো ফুটসাল বিশ্বকাপ জয় কর আর্জেন্টিনা। টুর্নামেন্টের নবম আসরে এসে সেই শিরোপা ধরে রাখার সুযোগ আকাশি-নীলদের সামনে। ফাইনালের আগে দলটির আত্মবিশ্বাসের কারণ হতে পারে সেমিফাইনালের জয়। সেই ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা।
ফাইনালে আর্জেন্টিনার জমাট রক্ষণের সামনে বেশ কঠিন পরীক্ষায় পড়তে পারে পর্তুগাল। গোটা আসরে মাতর ৬ গোল হজম করেছে আর্জেন্টিনা। দলটির অন্যতম শক্তি তাদের গোলরক্ষক নিকো সারামান্তো। সবশেষ বিশ্বকাপ জয়ের আসরে তার হাতেই উঠেছিল গোল্ডেন গ্লোভস পুরষ্কার।
তবে আলবিসেলেস্তেদের জন্য বড় বাধা হতে পারেন পতুর্গালের পানি। একমাত্র ফুটবলার হিসেবে প্রথম ছয় ম্যাচের পাঁচটিতে গোল করেছেন তিনি। সেমিফাইনালে গোল পেয়েছেন কাজাখাস্তানের বিপক্ষেও। পর্তুগালকে প্রথমবারের মতো এই শিরোপা জেতাতে তাই পানি হতে পারেন বড় ফ্যাক্টর।
সবশেষ কলম্বিয়ায় অনুষ্ঠিত হওয়া আসরে চতুর্থ স্থানে শেষ করছিল পর্তুগাল। অন্যদিকে ফাইনালে ৫-৪ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। ১৯৮৯ সাল থেকে শুরু হওয়া ফিফার এই টুর্নামেন্টের প্রথম চ্যাম্পিয়ন ছিলো নেদারল্যান্ড।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com