shopner bd
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
×

মাশরাফিকে জন্মদিনের শুভেচ্ছা জানাল আইসিসি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ অক্টোবর ২০২১, ১৮:৩৪

মাশরাফিকে জন্মদিনের শুভেচ্ছা জানাল আইসিসি

বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ৩৭তম জন্মদিন আজ মঙ্গলবার (৫ অক্টোবর)। ১৯৮৩ সালের এ দিনে নড়াইলে জন্মগ্রহণ করেন তিনি। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে মাশরাফির উইকেট শিকার উদযাপনের একটি ছবি পোস্ট করে আইসিসি লিখেছে, ‘৩৬ টেস্ট, ২২০ ওয়ানডে ও ৫৪ টি-টোয়েন্টি। ৩৯০ আন্তর্জাতিক উইকেট এবং ২৯৫৫ রান। সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশকে ১১৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, যা দেশটির হয়ে সর্বোচ্চ। মাশরাফি মুর্তজাকে জন্মদিনের শুভেচ্ছা।’ 

২০০১ সালের ৮ নভেম্বর ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় মাশরাফির। ওই সফরেই  ওয়ানডে অভিষেক ঘটে তার। আর ২০০৬ সালে খুলনায় রোডেশিয়ানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামেন তিনি।

ক্রিকেট থেকে এখনো আনুষ্ঠানিক বিদায় নেননি মাশরাফি। তবে সাম্প্রতিক সময়ে ২২ গজে দেখা যায়নি তাকে। ২০২০ সালের মার্চে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেন নড়াইল-২ আসনের সাংসদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।