স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৭ অক্টোবর ২০২১, ১৬:১৯
টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হলেন নাজমুল হাসান পাপন। আজ (বৃহস্পতিবার) বিসিবির পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। বিসিবির একটি সূত্রে এমনটাই জানা গেছে।
এই নিয়ে টানা তৃতীয়বার পূর্ণ মেয়াদে পরিচালক নির্বাচিত হয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি টানা চতুর্থবারের মতো বিসিবির সভাপতির আসনে বসলেন। অবশ্য এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
পরিচালনা পর্ষদের বৈঠকে উপস্থিত থাকা এক পরিচালক জানিয়েছেন, ‘পুনরায় পাপন ভাই সভাপতি নির্বাচত হয়েছে। তার কোন প্রতিদ্বন্দ্বী ছিল না। দুপুর আড়াইটার দিকে বৈঠকে পাপন ভাইকে সভাপতি চূড়ান্ত করা হয়।’
নবনির্বাচিত বোর্ড পরিচালকরা বুধবার দুপুরে মিরপুরের বিসিবি কার্যালয়ে উপস্থিত হন। এসময় মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের বাইরে নির্বাচিত পরিচালকদের সমর্থকরা আনন্দ মিছিল করেন। অনেকে ফুল দিয়ে তাদের অভিনন্দনও জানান।
এর আগে ২০১২ সালে সাবেক বিসিবি প্রধান আ হ ম মুস্তফা কামাল পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হন পাপন। এরপর ২০১৩ ও ২০১৭ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। তবে এবার ১৫ প্রার্থীর সঙ্গে নির্বাচনে অংশ নিয়ে বড় ব্যবধানে জয় পেয়েছেন পাপন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com