shopner bd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
×

উরুগুয়েকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ অক্টোবর ২০২১, ১৫:১০

উরুগুয়েকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা

প্যারাগুয়ের জমাট রক্ষণ ভাঙতে না পারা আর্জেন্টিনা এবার কোনো ভুল করেনি। শক্তিশালী রক্ষণের আরেক দল উরুগুয়ের বিপক্ষে সামনে থেকে নেতৃত্ব দিলেন লিওনেল মেসি। গোল করলেন, অন্যদের গোলে ভিত গড়ে দিলেন। তাতে উরুগুয়েকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। গোল তিনটি করেছেন লিওনেল মেসি, রদ্রিগো দি পল ও লাওতারো মার্তিনেজ।

এস্তাদিও মনুমেন্তালে আর্জেন্টিনার শুরুটা ভালো হয়নি। তবে বিপদে হতে দেননি এমিলিয়ানো মার্তিনেজ। ২২ মিনিটের মধ্যে তিনটি জোরালো আক্রমণ ঠেকিয়ে দেন এ গোলরক্ষক।

এরপর গুছিয়ে ওঠে স্বাগতিকরা। তবে গোলের দেখা পেতে অপেক্ষা ৩৮ মিনিট পর্যন্ত। দলকে এগিয়ে দেন লিওনেল মেসি। ৬ মিনিট পর ব্যবধান বাড়ান রদ্রিগো দি পল। প্রথমার্ধে অন্তত আরো দু গোল হতে পারতো। উরগুয়েও কম চেষ্টা করেনি। তবে বারবার ব্যর্থ হয়েছে সুয়ারেজ-কাভানিরা।

প্রথমার্ধে ৭৪ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রাখা আর্জেন্টিনা গোলের জন্য শট নেয় ১৫টি। এর পাঁচটি ছিল লক্ষ্যে। উরুগুয়ের ৬ শটের চারটি ছিল লক্ষ্যে।

বিরতির পরও আধিপত্য আর্জেন্টিনার। আক্রমণে ধার বাড়াতে এদিনসন কাভানিকে নামান উরুগুয়ে কোচ। তবে প্রথম সুযোগটা পায় স্বাগতিকরা। ৪৮তম মিনিটে দে পলের ফ্রি-কিকে তাগলিফিয়াকো হেড লক্ষ্যে রাখতে পারেননি।

গোলের জন্য মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রক্ষণে মনোযোগ বাড়ায় আর্জেন্টিনা। প্রতি-আক্রমণে মাঝে মধ্যেই ভীতি ছড়ানো স্বাগতিকরা ৬২তম মিনিটে ব্যবধান আরও বাড়ায়। ব্যবধান ৩-০ করেন লাওতারো মার্তিনেজ।

১০ ম্যাচে ছয় জয় ও চার ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে আলবিসেলেস্তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।