shopner bd
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
×

হতাশ মাহমুদউল্লাহ দায় চাপালেন ব্যাটারদের উপর

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ অক্টোবর ২০২১, ১৬:২৪

হতাশ মাহমুদউল্লাহ দায় চাপালেন ব্যাটারদের উপর

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে হারিয়ে উড়তে থাকা বাংলাদেশের পতন ঘটেছে বিশ্বকাপের প্রথম ম্যাচে। আইসিসির সহযোগী দেশের কাছে অসহায় আত্মসমর্পণ করে বিশ্বকাপ মিশন শুরু করেছে টিম বাংলাদেশ। এমন পরাজয়ের পর হতাশ টাইগার অধিনায়ক কাঠগড়ায় তুলেছেন বাংলাদেশি ব্যাটারদের।

আগে ব্যাটিং করে ১৪০ রান করে স্কটল্যান্ড। জবাবে ১৩৪ রান করে থেমে যায় বাংলাদেশ। পরাজয়ের ব্যবধান মাত্র ৬ রানের হলেও বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল অনেক আগেই। ৫০ পার করেই ৬ উইকেট হারানো দলটির পরাজয়ের ব্যবধান কমিয়েছে শেষের দিকের ব্যাটারদের ব্যাটে। 

এমন হারের পর হতাশ টাইগার অধিনায়ক ম্যাচ শেষে গণমাধ্যমে বলেন, 'আমি হতাশ। এই মুহূর্তে আমার হতাশ না হয়ে কোনো উপায়ও নেই। বারবারই বলছি, ব্যাটিংটাই আমাদের মূল চিন্তার বিষয়। আমাদের ভালো ব্যাটিং করতে হবে।'

ব্যাটারদের উইকেট বিলিয়ে দিয়ে আসার মিছিলে বিরক্ত মাহমুদউল্লাহ। তাই তাগিদ দিয়েছেন ব্যাটারদের ভালো করার, 'আমি মনে করি, এসব উইকেটে ১৪০ রান অবশ্যই অতিক্রম করা যেত। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা অনেক কিছুই ঠিকভাবে করতে পারিনি। আমাদের সেসব জায়গায় নজর দিতে হবে। যেন আমরা সেখানে ভালো করতে পারি।'

প্রস্তুতি ম্যাচে দুই হারের পর বিশ্বকাপের প্রথম ম্যাচেও পরাজয়। ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিষয়টা স্বাভাবিকভাবেই কষ্টের। তবুও বিদেশের মাঠে দলকে সমর্থন করা থামায়নি লাল-সবুজের সমর্থরা। 

ম্যাচ শেষে তাই সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়েছেন টাইগার দলপতি, 'সমর্থকরা দারুণ ছিল। মাঠটাও দারুণ। উইকেটও বেশ সুন্দর। আমরা খুব ভালো সমর্থন পেয়েছি। আমি মনে করি, আমরা তাদের হতাশ করেছি।'

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের বাকি দুই ম্যাচ বাংলাদেশ খেলবে ওমান এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে। যথাক্রমে আগামী ১৯ এবং ২১ অক্টোবর একই স্টেডিয়ামে খেলতে নামবে তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।