shopner bd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
×

স্কটল্যান্ডের টানা দ্বিতীয় জয়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ অক্টোবর ২০২১, ১৯:৩৭

স্কটল্যান্ডের টানা দ্বিতীয় জয়

নিজেদের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১৭ রানে হারিয়েছে স্কটল্যান্ড। টানা দুই জয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভে এক পা দিয়েই রাখল বর্তমানে গ্রুপ 'বি'র শীর্ষে থাকা দলটি।

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি পাপুয়া নিউগিনির। দলীয় ৩৫ রানে টপ অর্ডারের পাঁচ ব্যাটারকে হারায় দলটি। এরপর সেসে বাউ ও নরম্যান ভানুয়া প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। 

২৩ বলে ২৪ রান করে আউট হন বাউ। তবে আশা জিইয়ে রাখে ভানুয়া। তার ৩৭ বলে ৪৭ রানের ইনিংস ম্যাচের শেষ পর্যন্ত জয়ের আশা দেখাচ্ছিল পাপুয়া নিউগিনিকে। তবে তা যথেষ্ট ছিলো না। শেষ পর্যন্ত ১৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁদের। স্কটল্যান্ডের হয়ে জস ডেভি চার উইকেট নিয়েছেন। 

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে স্কট্যল্যান্ড। দলীয় ২৬ রানে ২ উইকেট হারালেও তৃতীয় উইকেট জুটিতে দারুণ এক প্রতিরোধ গড়ে তোলেন রিচি বেরিংটন এবং ম্যাথুস ক্রস।

দলের হয়ে সর্বোচ্চ ৭০ রানের দারুণ এক ইনিংস খেলেন বেরিংটন। ইনিংসটি খেলতে ছয়টি চার এবং তিনটি ছক্কা মেরেছেন ডানহাতি ব্যাটার। এ ছাড়া হাফ সেঞ্চুরি না পাওয়া ক্রস করেছেন ৩৬ বলে ৪৫ রান। পাপুয়া নিউ গিনির হয়ে কাবুয়া মরোয়া চারটি ও চাদ সোপার নিয়েছেন তিনটি উইকেট নিয়েছেন। 

সংক্ষিপ্ত স্কোর:

স্কটল্যান্ড ১৬৫/৯ (ওভার ২০) 
(বেরিংটন ৭০, ক্রস ৪৫; মোরে ৪/৩১, সোপের ৩/২৪)

নিউগিনি- ১৪৮/১০ (ওভার ১৯.৩) 
(ভানুয়া ৪৭, বাও ২৪; ডেভি ৪/১৮, এভানস ১/২২)

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।