shopner bd
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
×

ওমানকে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকল বাংলাদেশ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ অক্টোবর ২০২১, ১৫:০৭

ওমানকে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে যেতে হলে ওমানের বিরুদ্ধে জয়ের বিকল্প ছিলো না বাংলাদেশের। এমনই এক জটিল সমীকরণে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে খেলতে নেমে ওমানকে ২৬ রানে হারিয়ে জয় পেল বাংলাদেশ।

বাংলাদেশের দেওয়া ১৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু করে ওমান। তবে বাংলাদেশী বোলারদের একের পর এক আঘাতে তা ধরে রাখতে পারেনি। সাইফউদ্দিন, সাকিব আল হাসান এবং শেখ মেহেদী হাসান বোলিংয়ে পুরোপুরি পাল্টে যায় ম্যাচ। ওমানের হাত থেকে ম্যাচের নিয়ন্ত্রন চলে আসে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে। শেষ পর্যন্ত ২৬ রানে অসাধারণ এক জয় পায় বাংলাদেশ। এই জয়ে বিশ্বকাপে টিকে থাকল বাংলাদেশ।

এর আগে বাঁচামরার লড়াইয়ে ওমানকে ১৫৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। আল আমেরাতের ওমান ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে এদিন ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। সৌম্য সরকারের বদলী নাঈম শেখকে নিয়ে এদিনও ব্যর্থ লিটন দাস। ছয় রানে ফেরেন এ ওপেনার। শেষ দশ ম্যাচের ৭টিতেই দু'অঙ্কের কোটা ছুঁতে ব্যর্থ লিটন। মেহেদী হাসানও আউট হন শূন্য রানে।

এরপর সাকিব-নাঈমের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ছিলো বাংলাদেশের‍। সাকিব ২৯ বলে ৪২ রানে কাটা পড়লে ভাঙ্গে ৮০ রানের জুটি। ৬৪ রানে নাঈমের বিদায়ের পর আর কেউই বড় স্কোর করতে পারেননি। শেষ ৫২ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ। শেষ বলে ১৫৩ রানে অল আউট হয় বাংলাদেশ। তিনটি করে উইকেট নিয়েছেন বিলাল খান ও ফয়েজ বাট।

জটিল সমীকরণ মেলাতে একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।