shopner bd
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
×

টি-টোয়েন্টিকে বিদায় জানাতে চান তামিম

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৩ অক্টোবর ২০২১, ১৬:৫৯

টি-টোয়েন্টিকে বিদায় জানাতে চান তামিম

ব্যক্তিগত কারণ দেখিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন তামিম ইকবাল। তার অনুপস্থিতিতে উদ্বোধনী জুটিতে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়েছেন অন্যরা। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি জানালেন, আরও আগেই এই ফরম্যাট থেকেই অবসর নিতে চেয়েছিলেন টাইগার ওপেনার।

গত বছরের মার্চে দেশের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে খেলা ঐ সিরিজের পরে বাংলাদেশ খেলেছে আরও চার সিরিজ। একটাতেও ছিলেন না এই বাঁহাতি ওপেনার।

চলতি বছর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেয়ার আগেই এই ফরম্যাটে অবসর নিতে চেয়েছিলেন তামিম। এক টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেবার সময় বিষয়টি নিশ্চিত করে নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, 'তামিম প্রত্যেকটা সিদ্ধান্ত আমার সাথে আলাপ করেই নিয়েছে। ও (তামিম) নিউজিল্যান্ডে যাওয়ার আগে আমাকে বলেছে টি-টোয়েন্টি থেকে অবসর নিতে চাই। ও (তামিম) খেলতে চায় না। আমি তাকে বলেছি তুমি এসব কিছু করো না। নিউজিল্যান্ড ঘুরে আসো তারপর।'

বিশ্বকাপ শেষ হলেই টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। বোর্ড সভাপতির কথানুসারে তামিম যদি অবসর চিন্তা বাদ দিয়ে থাকেন, তাহলে এই পাকিস্তান সিরিজেই ফিরতে পারেন দেশ সেরা ওপেনার।

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৭৮ টি ম্যাচ খেলে ১৭৫৮ রান করেছেন তামিম। এর মধ্যে ৭টি অর্ধশত ও ১টি শতক রয়েছে। ওমানের বিপক্ষে করা সেই শতকটিই এই ফরম্যাটে টাইগারদের হয়ে একমাত্র।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।