স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৯ অক্টোবর ২০২১, ১৫:৪৫
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে এখনো কোনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। টানা দুই ম্যাচে হেরে খানিকটা ব্যাকফুটে টাইগাররা। একই চিত্র মাহমুদউল্লাহদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজেরও। আসরের প্রথম ম্যাচে লজ্জার রেকর্ড গড়ার পর দ্বিতীয় ম্যাচেও হেরে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এবার টুর্নামেন্টের সেমি-ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে দুই দলেরই সামনে জয়ের কোনো বিকল্প নেই।
আজ শুক্রবার বিকেল ৪টায় শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ইতোমধ্যে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ইনজুরিতে পড়েছেন নুরুল হাসান সোহান। তার জায়গা জায়গা পেয়েছেন সৌম্য সরকার। এ ছাড়াও নাসুমের পরিবর্তে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ।
বাংলাদেশের একাদশ :
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, সৌম্য সরকার, শেখ মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ :
এভিন লুইস, লেন্ডল সিমনস, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, আকিল হোসেন, হেইডেন ওয়ালশ জুনিয়র ও রবি রামপল।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com