স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ৩০ অক্টোবর ২০২১, ১৪:৩৬
পিছিয়ে পড়েও ফ্রেঞ্চ লিগে রোমাঞ্চকর জয় পেয়েছে পিএসজি। ঘরের মাঠে ফরাসি লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন লিলেকে ২-১ গোলে হারিয়েছে তারা।
শুক্রবার রাতে (২৯ অক্টোবর) লে পার্ক দেস প্রিন্সেসে শুরু থেকেই জমে ওঠে লিগের শীর্ষ সারির দুই দলের লড়াই। কিন্তু ফিনিশিং দুর্বলতায় গোল পাচ্ছিল না কোনো পক্ষ।
তবে ৩১ মিনিটে পিছিয়ে পড়ে পিএসজি। ডেডলক ভেঙে লিলেকে এগিয়ে দেন জোনাথান ডেভিড।
এ ম্যাচেও পুরো ৯০ মিনিট খেলেননি লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধ্বে এলএমথার্টিকে আর মাঠে নামাননি দ্য পারিসিয়ান কোচ মাউরিসিও পচেত্তিনো।
এদিন স্বাগতিকদের জয়ের নায়ক বদলি অ্যাঞ্জেল ডি মারিয়া। ৭৪ মিনিটে তার অ্যাসিস্ট থেকে দলকে সমতায় ফেরান মারকুইনহোস।
আর নির্ধারিত সময়ের ২ মিনিট আগে নেইমারের বাড়ানো বল থেকে পিএসজির জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন উইঙ্গার। এ জয়ে ফ্রেঞ্চ লিগে ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com