স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০২ নভেম্বর ২০২১, ১৫:৩১
টি২০ বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম তিন ম্যাচেই হার দেখতে হয়েছে মাহমুদউল্লাহ-মুশফিকদের। এর মধ্যে সাকিব আল হাসানের ইনজুরি বড় ধাক্কা হয়ে এসেছে দলের জন্য। খেলতে পারছেন না উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানও। তার আগেই অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন চোট নিয়ে দেশে ফিরেছেন।
বিকাল ৪টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মাঠে নামছে চোটজর্জর বাংলাদেশ।
স্কোয়াডে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই।
আজ সাকিব আল হাসানের বদলে মাঠে দেখা যেতে পারে শামীম পাটোয়ারীকে। আর উইকেটের পেছনে দাঁড়াতে পারেন লিটন দাস।
সৌম্যকে আজও মাঠে নামানো হতে পারে। তবে রুবেল হোসেনকে হয়তো খেলানো হবে না।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
মুহাম্মদ নাইম, লিটন দাস (উইকেরক্ষক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদি হাসান, শামীম হোসাইন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com