স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৭ নভেম্বর ২০২১, ১৯:২০
হেসেখেলে আফগানিস্তানকে পরাজিত করে গ্রুপ টু থেকে পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করলো নিউজিল্যান্ড। এতে করে এক ম্যাচ আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত। তাই আগামীকাল নামিবিয়ার বিপক্ষে ম্যাচটি ভারতের জন্য শুধুই আনুষ্ঠানিকতার। এ ম্যাচে কিউইদের প্রতিপক্ষ আফগানরা হলেও ভারতও জড়িত ছিল। তাই ম্যাচে জিতে একসঙ্গে দুই দলকেই বিদায় করলো তারা।
আফগানদের দেয়া টার্গেটে ব্যাটিংয়ে নেমে গাপটিল ও মিচেল ৩ ওভারেই স্কোরবোর্ডে ২৬ রান তোলেন। মুজিবের বলে উইকেটের পেছনে শাহজাদের ক্যাচে পরিণত হয়ে বিদায় নেন মিচেল। এর দলীয় ৫৭ রানে ২৩ বলে ২৮ রান করা গাপটিলকে বোল্ড করে ফেরান রশিদ খান। তৃতীয় উইকেটে অধিনায়ক কেন উইলিয়ামসন ডেভন কনওয়েকে সঙ্গে নিয়ে বাকি কাজ সারেন। অধিনায়ক উইলিয়ামসন ৪২ বলে ৪০ রান ও ডেভন কনওয়ে ৩২ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন। ম্যাচের দুর্দান্ত বল করা ট্রেন্ট বোল্ট প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পান।
ব্ল্যাকক্যাপসরা ৮ উইকেটে বিশাল জয় নিয়ে গ্রুপ টু থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে। যেখানে তাদের প্রতিপক্ষ গ্রুপ ওয়ানের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
আফগানিস্তানের হয় মুজিব উর রহমান ও রশিদ খান প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।
রোববার (৭ নভেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হয় বিকেল ৪টায়।
টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবী। দলীয় ৮ রানে শাহজাদকে ফেরান মিলনে। চার রান পর জাজাইকে ফেরান বোল্ট। দলীয় ১৯ রানে বিদায় নেন গুরবাজ। এবার শিকারী সাউদি। দলীয় ৫৬ রানে গুলবাদিন নাইব সোধির বলে বোল্ড হয়ে ফেরেন। পঞ্চম উইকেটে মোহাম্মদ নবী-নাজিবউল্লাহ জাদরানকে নিয়ে ৫৯ রানের জুটি গড়েন। দলীয় ১১৫ রানে অধিনায়ক নবী সাউদির হাতে ক্যাচ দিয়ে ফেরেন।
অধিনায়কের বিদায়ের চার রান পর বোল্টের বলে বিদায় নেন জাদরান। তার আগে ৪৮ বলে ৩ ছয় ও ৬ চারের সাহায্যে ৭৩ রানের ইনিংস উপহার দেন। দলীয় ১২১ রানে করিম জানাতকে তুলে নেন বোল্ট। ম্যাচে এটি তার তৃতীয় শিকার। জানাতের বিদায়ের তিন রান পর ইনিংসের শেষ বলে দলীয় ১২৪ রানে রশিদ খানকে ফেরান জিমি নিশাম।
নিউজিল্যান্ডের হয়ে বোল্ট ৩টি, সাউদি ২টি, মিলনে, নিশাম ও সোধি প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।
গ্রুপ টু থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করতে নিউজিল্যান্ডকে করতে হবে ১২৫ রান। এ ম্যাচে কিউইরা আফগানিস্তানকে হারাতে পারলে সরাসরি সেমিফাইনালে চলে যাবে। সেক্ষেত্রে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে ভারত। এ ম্যাচটিতে চোখ থাকছে বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কোটি কোটি ভারতীয় ক্রিকেট ভক্তের। তাই আফগানদের সমর্থনে গলা বাজাচ্ছেন ভারতীয় সমর্থকরা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com