shopner bd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
×

পাকিস্তানের কাছে হারলেও, দুর্দান্ত জয়ে সেমিতে নিউজিল্যান্ড

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ নভেম্বর ২০২১, ১৫:৪১

পাকিস্তানের কাছে হারলেও, দুর্দান্ত জয়ে সেমিতে নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের প্রথম সেমিফাইনাল ইংল্যান্ডদের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের আসরের সেমিফাইনালিস্ট ও ওয়ানডে বিশ্বকাপের ফাইনালিস্ট তারা। উভয়টিতেই জয় ইংলিশদের। ওয়ানডেতে শিরোপার কাছে গিয়েও ক্রিকেটীয় আইনের মারপ্যাঁচে শিরোপার স্বপ্নভঙ হয় কিউইদের। তাই দুই হারের প্রতিশোধ নিতে মুখিয়ে রয়েছে তারা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বুধবার রাত ৮টায়।

দেখে নেবো ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সন টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে নিউজিল্যান্ডের সেমির যাত্রা।

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দলের মধ্যে থাকায় বিশ্বকাপের সুপার টুয়েলভে অংশ নেয় ক্রিকেটের দুর্দান্ত খেলেও ট্রফি ছুঁয়ে না দেখতে পারা নিউজিল্যান্ড। গ্রুপ ওয়ানে পাঁচটি ম্যাচ খেলে প্রথমটি ব্যতিত শেষ চারটিতে জয় নিয়ে নেট রান রেটে এগিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। 

আগের আসরে ফাইনালে খেলতে না পারা কিংবা শেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ট্রফি ছুঁয়ে দেখতে না পারার আক্ষেপে পুড়ছে তারা। তাই কিউইরা চাইবে ইংলিশদের বিপক্ষে জয় নিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিতে। 

প্রথম ম্যাচেই তারা মুখোমুখি হয় টুর্নামেন্টে উড়তে থাকা পাকিস্তানের। যারা প্রথমবারের রানার্সআপ ও পরেরবারের বিশ্বচ্যাম্পিয়ন। সে ম্যাচে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। হারিস রউফের পেস তোপে পড়ে ৮ উইকেটে মাত্র ১৩৪ রান করতে সমর্থ হয় তারা। পাকিস্তান ম্যাচে জয় তুলে নেয় ৫ উইকেটে। 

দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ আরেক বিশ্বচ্যাম্পিয়ন ভারত। টস জিত ফিল্ডিংয়ে নামেন উইলিয়ামসন। পেস-স্পিনের মিশেলে ভারতের ব্যাটাররা ধরাশায়ী হয়। কিউইদের সামনে টার্গেট দাঁড়ায় মাত্র ১১১ রানের। মিচেল ও উইলিয়ামসনের ব্যাটে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠে ইশ সোধির হাতে। 

তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ হিসেবে স্কটল্যান্ডকে পায় তারা। স্কটিশরা টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠায়। গাপটিলের দুর্দান্ত ৯৩ রানের ইনিংসের সুবাদের স্কটল্যান্ডকে ১৭২ রানের লক্ষ্য  ছুঁড়ে দেয় ব্ল্যাকক্যাপসরা। জবাবে মিচেল লেস্কের দৃঢ়তা সত্ত্বেও ১৫৬ রানের আটকে যায় স্কটিশরা। ১৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। ম্যাচ সেরা হন মার্টিন গাপটিল। 

চতুর্থ ম্যাচে নবাগত নামিবিয়ার মুখোমুখি হয় ব্ল্যাক ক্যাপসরা। নামিবিয়া টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠায়। ব্যাটারদের দলগত পারফরম্যান্সের সুবাদের নামিবিয়ার সামনে ১৬৩ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়। বোল্ট-সাউদিদের তোপে পড়ে মাত্র ১১১ রান করতে সক্ষম হয় নামিবিয়া। ম্যাচে ৫২ রানের জয় পায় কিউইরা। অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদের ম্যাচ সেরা হন জেমস নিশাম।

পঞ্চম তথা শেষ ম্যাচে এসে সমীকরণের মধ্যে পড়ে নিউজিল্যান্ড। প্রতিপক্ষ আফগানিস্তানকে হারাতে পারলেই সেমিতে জায়গা পাওয়ার সুযোগ আসে। আফগানদের বিপক্ষে হারলে এবং শেষ ম্যাচে ভারত নামিবিয়াকে হারালে সেমি থেকে বাদ যেতে হবে উইলিয়ামসনদের। এমন ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামে নিউজিল্যান্ড। সাউদি-বোল্টদের তোপের সামনে একাই লড়াই করেন নাজিবুল্লাহ জাদরান। তার দুর্দান্ত অর্ধশতকে কিউইদের ১২৫ রানের টার্গেট দেয় আফগানরা। ব্যাটিংয়ে নেমে শুরুতে দুই উইকেট হারালেও অধিনায়ক উইলয়ামসন ও কনওয়ে দেখে শুনে ব্যাট চালিয়ে দলকে ৮ উইকেটের জয় পাইয়ে দেন। সেই সঙ্গে গ্রুপ টু থেকে সেমিফাইনালে জায়গা করে নেয় নিউজিল্যান্ড।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।