shopner bd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
×

কার্তিকের সেরা একাদশে সাকিব, অধিনায়ক বাবর

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ নভেম্বর ২০২১, ১৫:৫২

কার্তিকের সেরা একাদশে সাকিব, অধিনায়ক বাবর

১৬ দল নিয়ে শুরু হওয়া এবারের বিশ্বকাপের বাকি আর মাত্র এক ম্যাচ। ওমানে শুরু হওয়া গ্রুপ পর্বের পর সুপার টুয়েলভ ও সেমিফাইনাল বাধা শেষে পাওয়া গেছে দুই ফাইনালিস্ট। আর পর্দা নামার অপেক্ষায় থাকা এই টুর্নামেন্ট নিয়ে নিজেদের সেরা একাদশ বেছে নিচ্ছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

যে ধারাবাহিকতায় নাম লিখিয়েছেন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক। যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান পেয়েছেন সাকিব আল হাসান। অধিনায়ক করা হয়েছেন বাবর আজমকে। আর সুপার টুয়েলভে বাদ পড়া ভারতীয় দল থেকে রাখা হয়েছে শুধুমাত্র জাসপ্রিত বুমরাহকে। 

সাত বোলার নিয়ে সাজানো দলে তিন ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছেন জশ বাটলার, রাসি ফন ডার ডুসেন এবং চারিথ আসালাঙ্কা। দুই অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মঈন আলীর পাশাপাশি কার্তিকের দলে জায়গা পেয়েছেন আরো দুই স্পিনার অ্যাডাম জাম্পা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা। আর পেস বিভাগের দায়িত্বে রয়েছেন ট্রেন্ট বোল্ট, বুমরাহ ও শাহিন শাহ আফ্রিদিকে। 

দীনেশ কার্তিকের চোখে সেরা একাদশ:

বাবর আজম (অধিনায়ক), জশ বাটলার, চারিথ আসালঙ্কা, রাসি ফন ডার ডুসেন, সাকিব আল হাসান, মঈন আলী, ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যাডাম জাম্পা, ট্রেন্ট বোল্ট, জাসপ্রিত বুমরাহ, শাহিন শাহ আফ্রিদি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।