স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৫ নভেম্বর ২০২১, ১৫:১৮
৬ বছর পর বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান দল। ব্যর্থ বিশ্বকাপ অভিযান শেষে ৩২ ঘণ্টা পার না হতেই বাংলাদেশে রওনা দেয় দলটি। বিশ্বকাপের পর দ্বিপক্ষীয় এই সিরিজটাও যে ভীষণ গুরত্ব পাচ্ছে পাকিস্তানের কাছে, তা বোঝা গেছে প্রথম দিনের অনুশীলনে।
একদিনের রুম কোয়ারেন্টাইন শেষেই ঘাম ঝরানো অনুশীলনে ম্যান ইন গ্রিনরা। সোমবার সকাল ১০ টার সময় পাকিস্তানের টিম বাস মিরপুরের হোম অব ক্রিকেটে আসে। একাডেমির মাঠে প্রথমে ক্রিকেটারদের নিয়ে গোল হয়ে দাঁড়িয়ে অনেক সময় নিয়ে কথা বলেন পাকিস্তানের দুইজন কোচ।
এরপর ক্রিকেটাররা ফিরে যান গা গরমের অনুশীলনে। একাধিক উইকেটে ব্যাটিং ও বোলিং অনুশীলন করে একাংশের ক্রিকেটাররা৷ ফিল্ডিং কোচের সাথে বাকি ক্রিকেটাররা শুরু করেন ক্যাচিং ও ফিল্ডিং অনুশীলন।
তবে এদিন অনুশীলনে আসেননি মোহাম্মদ রিজওয়ান। বিশ্বকাপ চলাকালীন আইসিইউতে চলে যাওয়া এই ওপেনার বিশ্রামে রয়েছেন। এছাড়া অধিনায়ক বাবর আজম ও শোয়েব মালিক দলের সাথে অনুশীলনে যোগ দিবেন আগামী ১৬ নভেম্বর।
আগামী ১৯ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এ সিরিজ। এরপর ২০ ও ২২ নভেম্বর হবে বাকি দুটি ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এরপর ২৬ নভেম্বর শুরু হবে টেস্ট সিরিজ। চট্টগ্রাম জহুর আহমেদে হবে প্রথম টেস্ট। এরপর মিরপুর শেরে বাংলায় ৪ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com